1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শামিকে বিয়ে করছেন সানিয়া? মুখ খুললেন টেনিস সুন্দরীর বাবা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শামিকে বিয়ে করছেন সানিয়া? মুখ খুললেন টেনিস সুন্দরীর বাবা

প্রতিনিধি

ভারতের তারকা পেসার মোহাম্মদগত কয়েক দিন ধরে এই জল্পনায় উত্তাল সোশ্যাল মিডিয়া। এমনকী দুই তারকার বিয়ের ছবি পর্যন্ত এডিট করে বানিয়ে ফেলেছেন তাদের ভক্ত-সমর্থকরা। সবমিলিয়ে অন্তর্জালে জোর চর্চা, তাহলে কী বিয়ের পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রীড়া দুনিয়ার এই দুই তারকার?কেন আচমকা শুরু হলো এমন জল্পনা? চলতি বছরের শুরুতেই শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদ হয় সানিয়া মির্জার

। তারপর পাকিস্তানি তারকা আবারও বিয়ে করেছেন। শোয়েব মালিক নিজের জীবনে সঙ্গী করে নিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী সানা জাভেদকে। 

এদিকে, সম্প্রতি একটি টিভি শোতে গিয়েছিলেন টেনিস সুন্দরী। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়, বায়োপিক হলে তার প্রেমিকের চরিত্রে কে অভিনয় করলে তিনি খুশি হবেন? তার উত্তর মন জিতে নিয়েছে  ক্রীড়াভক্তদের। সানিয়া বলেন, ‘আগে ভালোবাসার মানুষ তো খুঁজে পাই।’ সঙ্গে সঙ্গে হাসিতে ফেটে পড়েন উপস্থিত সঞ্চালকরা।

এই টিভি শো সম্প্রচারিত হওয়ার পরেই নেটদুনিয়ায় জোর চর্চা শুরু হয়, তাহলে কী বিচ্ছেদের যন্ত্রণা ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন সানিয়া? তার মনে বিশেষ কেউ জায়গা করে নিয়েছেন? নেটদুনিয়ার এই জল্পনার মধ্যেই হঠাৎ করে ট্রেন্ডিংয়ে মোহাম্মদ শামির নাম।

ভারতীয় দলের তারকা এই পেসারের বৈবাহিক জীবন বিতর্কে ভরা। স্ত্রী হাসিন জাহানের সঙ্গে তার বিবাহবিচ্ছেদের মামলা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের দাবি, তাহলে কি বিবাহ বিচ্ছিন্ন দুই তারকা এবার একসঙ্গে পথ চলবেন?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!