1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শান্তি-শৃঙ্খলা-সম্প্রীতি রক্ষায় সরকারের পাশে থাকব হেফাজতে ইসলাম - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

শান্তি-শৃঙ্খলা-সম্প্রীতি রক্ষায় সরকারের পাশে থাকব হেফাজতে ইসলাম

প্রতিনিধি

বাংলাদেশ থেকে অসাম্প্রদায়িক শিক্ষা নিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। মঙ্গলবার (১৩ আগস্ট) গত ৫ আগস্টে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব পরিদর্শনে এসে তিনি এ আহ্বান জানান। মাওলানা সাজিদুর রহমান বলেন, সাম্প্রদায়িকতার গুজব ছড়াবেন না। বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা ও সম্প্রীতি রক্ষার্থে আমরা সরকারের পাশে থাকব। সেই সঙ্গে ভারতকে আহ্বান জানাব বাংলাদেশ থেকে অসাম্প্রদায়িক শিক্ষা নেওয়ার।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেফাজতে ইসলামের মহাসচিব বলেন, হেফাজতে ইসলামসহ আলেমদের ওপর অনেক জুলুম হয়েছে। ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার এক শিক্ষার্থীকে থানার ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। আমরা মামলা করলে সরকার থেকে বলা হয় ক্ষতিপূরণের কথা। সেই ঘটনায় আমি নিজে হরতাল ঘোষণা করি। সারা দেশে হরতালের পক্ষে মিছিল হয়েছিল। তখন সরকারের অনুরোধে শান্তির লক্ষ্যে আমরা হরতাল প্রত্যাহার করেছিলাম। কিন্তু সেই সময়কার যে মামলাটি করেছিলাম সেটা চালাতে দেয়নি। তবে দুঃখের বিষয় ক্ষতিগ্রস্ত হলাম আমরা কিন্তু উল্টা আমাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হলো। হেফাজতের একেকজনকে ২০১৬ সালে ছয়টি করে মিথ্যা মামলার বোঝা নিতে হয়েছে। সেই মামলাগুলোর চার্জশিট হয়। হাজারের উপর লোক জেলে ছিল।

তিনি আরও বলেন, অবশেষে আল্লাহ গত ৫ আগস্ট বাংলাদেশের জনগণকে মুক্ত করেছেন। পূর্বে আমরা যে মামলাগুলো করেছিলাম সেগুলো চালানোর অবস্থা ছিল না। ইনশাআল্লাহ এখন সব মামলা চলবে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি মাওলানা মুফতি মোবারক উল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি বুরহান উদ্দিন কাসেমি, সহ-সভাপতি মাওলানা ক্বারী বুরহান উদ্দিন, মাওলানা বুরহান উদ্দিন আল মতিন, প্রচার সম্পাদক মুফতি জাকারিয়া খান, মাওলানা উবায়দুল্লাহ মাদানী, মাওলানা বেলাল হুসাইন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!