1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শান্তি আলোচনার মধ্যেই নতুন উত্তেজনা: ইরান-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপে শান্তির অঙ্গীকার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

শান্তি আলোচনার মধ্যেই নতুন উত্তেজনা: ইরান-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপে শান্তির অঙ্গীকার

প্রতিনিধি

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান শান্তি আলোচনার মধ্যেই নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৬ জুন) পাকিস্তান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। উভয় দেশই আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং কূটনৈতিক সমাধানের প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে ফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। আলোচনায় তারা মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত হন।

ফোনালাপে আব্বাস আরাঘচি শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের অব্যাহত সমর্থনের প্রশংসা করেন। পাশাপাশি ইরানি নাবিক ও জেলেদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে ইসলামাবাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করে দেশটির ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রাডার স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, তারা দক্ষিণাঞ্চলে মার্কিন সামরিক অবস্থান লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র ১৪ দফার একটি সমঝোতায় পৌঁছায়। গত ১৮ জুন উভয় দেশের নেতারা সেই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। বর্তমানে একটি পূর্ণাঙ্গ ও দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির লক্ষ্যে ৬০ দিনের আলোচনা প্রক্রিয়া চলমান রয়েছে।

চুক্তির আওতায় লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে সংঘাত বন্ধ, হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ-চলাচল নিশ্চিত করা এবং ইরানের ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ প্রত্যাহারের মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!