1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শান্তা পিনাকলে যাচ্ছে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়, দুই প্রতিষ্ঠানের চুক্তি সই - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

শান্তা পিনাকলে যাচ্ছে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়, দুই প্রতিষ্ঠানের চুক্তি সই

প্রতিনিধি

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এবং শান্তা হোল্ডিংস লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় বর্তমান ইকবাল টাওয়ার থেকে সরিয়ে আধুনিক ও পরিবেশবান্ধব বহুতল ভবন শান্তা পিনাকল-এ স্থানান্তর করা হবে।

বুধবার (৪ মার্চ) এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। শান্তা হোল্ডিংস নির্মিত ৪০ তলা বিশিষ্ট শান্তা পিনাকল ভবনটি রাজধানীর অন্যতম আধুনিক ও উচ্চতম টাওয়ার হিসেবে বিবেচিত হচ্ছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান ডা. আরিফুর রহমান, স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নূরুল আলম এবং ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ।

অন্যদিকে শান্তা হোল্ডিংসের পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা এম. হাবিবুল বাসিত, এক্সিকিউটিভ ডিরেক্টর (গ্রুপ ফাইন্যান্স) এম. আনিসুল হক এবং চিফ সেলস অফিসার মোহাম্মদ শিহাব আহমেদ-সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ বলেন, রাজধানীর অন্যতম আধুনিক ও সর্বোচ্চ ভবনে প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয় স্থানান্তর ব্যাংকটির উন্নয়নের ধারায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি ব্যাংকের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

জানা গেছে, শান্তা পিনাকল আন্তর্জাতিক মান অনুযায়ী নকশা করা একটি আধুনিক টাওয়ার, যা মর্যাদাপূর্ণ লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত। অত্যাধুনিক ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, উন্নত মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং আধুনিক কর্মপরিবেশের সমন্বয়ে নির্মিত এই ভবনটি টেকসই কর্পোরেট অবকাঠামোর নতুন মানদণ্ড স্থাপন করেছে।

এই নতুন কার্যালয় স্থাপনের মাধ্যমে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি আরও দক্ষতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং গ্রাহকদের জন্য দ্রুত, স্মার্ট ও উন্নতমানের ব্যাংকিং সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!