1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শহীদ ওসমান হাদির স্মরণে ঝালকাঠিতে গ্রাফিতি ও দেয়াল লিখন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

শহীদ ওসমান হাদির স্মরণে ঝালকাঠিতে গ্রাফিতি ও দেয়াল লিখন

প্রতিনিধি

শহীদ ওসমান হাদির স্মরণে ঝালকাঠিতে গ্রাফিতি ও দেয়াল লিখন
শহীদ শরিফ ওসমান হাদির লড়াই-সংগ্রামকে সারাদেশে ছড়িয়ে দেওয়া এবং তার হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে গ্রাফিতি ও দেয়াল লিখন করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে গত ২৪ ডিসেম্বর বুধবার থেকে দেশব্যাপী শুরু হওয়া এই কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী ঝালকাঠি সরকারি মহিলা কলেজের দেয়ালে গ্রাফিতি অঙ্কন করা হয়। একই দিনে পৌর শহরের মিনি পার্ক এলাকাতেও পৃথক গ্রাফিতি ও দেয়াল লিখন করা হয়।

গ্রাফিতিতে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তরুণ শিল্পী ও স্বেচ্ছাসেবকরা। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো শহীদ হাদির আদর্শ, লড়াই ও সংগ্রামের ইতিহাস সারাদেশে ছড়িয়ে দেওয়া এবং তার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিকে জোরালো করা। কর্মসূচির ধারাবাহিকতায় ঝালকাঠি সরকারি কলেজ, সরকারি উচ্চ বিদ্যালয়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেয়ালে পর্যায়ক্রমে গ্রাফিতি ও দেয়াল লিখন করা হবে বলে জানান আয়োজকরা।

গ্রাফিতিতে তুলে ধরা হয় ওসমান হাদির রাজনৈতিক দর্শন, যেখানে স্বাধীনতা, রাষ্ট্রের সার্বভৌমত্ব ও ইনসাফভিত্তিক সমাজব্যবস্থার কথা ছিল প্রধান। অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন অবস্থান নেওয়াই ছিল তার সংগ্রামের মূল বার্তা যা শিল্পের ভাষায় দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলার অন্যতম সংগঠক ইয়াসিন ফেরদৌস ইফতি বলেন, এই গ্রাফিতি শুধু স্মরণ নয়, এটি বিচার ও প্রতিবাদের ভাষা। শহীদ ওসমান হাদির আদর্শ এবং তার হত্যার বিচারের দাবিকে আমরা সারাদেশে ছড়িয়ে দিতে চাই। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

আয়োজকদের দাবি, শহীদ ওসমান হাদির স্মরণে ঝালকাঠিতে এ ধরনের গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি এই প্রথম। তারা মনে করেন, এই উদ্যোগ স্থানীয় তরুণ সমাজের মধ্যে প্রতিবাদী চেতনা জাগিয়ে তুলবে এবং ন্যায়বিচারের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!