1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ, আইসিইউতে শ্রেয়াস আইয়ার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের

শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ, আইসিইউতে শ্রেয়াস আইয়ার

প্রতিনিধি

শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ, আইসিইউতে শ্রেয়াস আইয়ার
ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ার সিডনির এক হাসপাতালে ভর্তি হয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পাঁজরে আঘাত পেয়ে তার শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন বলে পিটিআই জানিয়েছে।
তৃতীয় ও শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারির দারুণ এক ক্যাচ নেন আইয়ার। ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে পিছিয়ে এসে সেই ক্যাচটি ধরার সময়ই তিনি বাম দিকের পাঁজরে আঘাত পান। ড্রেসিংরুমে ফেরার পর দ্রুত শারীরিক অবস্থা খারাপ হলে তাকে শনিবারই হাসপাতালে নেওয়া হয়।
এক সূত্র পিটিআইকে জানায়, “গত দুই দিন ধরে শ্রেয়াস আইসিইউতে আছেন। রিপোর্টে দেখা গেছে, তার অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে, তাই সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করতে হয়। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে অন্তত দুই থেকে সাত দিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে।”
বোর্ডের মেডিকেল টিম আইয়ারের শারীরিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। জানা গেছে, ডাক্তার ও ফিজিও কোনো ঝুঁকি নেননি। অবস্থা এখন স্থিতিশীল, তবে বিষয়টি গুরুতর ছিল। ভাগ্য ভালো, দ্রুত ব্যবস্থা নেওয়া গেছে। শ্রেয়াস মানসিকভাবে দৃঢ়, দ্রুত সেরে উঠবে আশা করি।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে পারেন আইয়ার। তবে এখন পুরোপুরি সেরে উঠতে আরও বেশি সময় লাগতে পারে। রক্তক্ষরণ হওয়ায় স্বাভাবিকভাবেই তার বিশ্রামের সময় বাড়বে। কবে আবার খেলায় ফিরতে পারবেন, সেটা এখনই বলা কঠিন। ৩১ বছর বয়সী শ্রেয়াসকে অন্তত এক সপ্তাহ সিডনির ওই হাসপাতালে থাকতে হবে। এরপরই তিনি ভারতে ফিরতে পারেন।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টির লড়াই শুরুর অপেক্ষা। আসন্ন সিরিজের স্কোয়াডের ক্রিকেটাররা এখনও দেশটিতে অবস্থান করলেও অন্যরা ভারতে ফিরে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!