1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শবে বরাতের তারিখ নির্ধারণ আজ সন্ধ্যায়, বসছে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

শবে বরাতের তারিখ নির্ধারণ আজ সন্ধ্যায়, বসছে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

প্রতিনিধি

পবিত্র শবে বরাত কবে পালিত হবে, তা জানা যাবে আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায়। এ উপলক্ষে আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এই সভা বসবে। সভায় শাবান মাসের চাঁদ দেখা সংক্রান্ত প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে শবে বরাতের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।

এর আগে রোববার (১৮ জানুয়ারি) ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে। চাঁদ দেখা গেলে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করতে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানাতে বলা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, দেশের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত চাঁদ দেখার তথ্য বিশ্লেষণ শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি সিদ্ধান্ত নেবে শাবান মাস কবে থেকে শুরু হবে এবং সে অনুযায়ী শবে বরাতের তারিখ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) পবিত্র শবে বরাত পালিত হয়। এই রাতে মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার এবং দোয়ার মাধ্যমে ইবাদতে মগ্ন থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!