1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় আসছেন তারেক রহমান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় আসছেন তারেক রহমান

প্রতিনিধি

নির্বাচনি জনসভায় অংশ নিতে আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) উত্তরবঙ্গের ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলায় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উত্তরবঙ্গের তিন জেলার নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। তিনি আগামী ৭ ফেব্রুয়ারি বেলা ১১ টায় বিমান যোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। পরে হেলিকপ্টার যোগে বেলা ১১ টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও জেলা হাইস্কুল মাঠের জনসভায় যোগ দেবেন। সেখান থেকে দুপুর ১টার দিকে হেলিকপ্টার যোগে নীলফামারী জেলার বড় মাঠের উদ্দেশ্য রওয়ানা হবেন। সেখানে বক্তব্য শেষ করে দুপুর ২টার দিকে হেলিকপ্টার যোগে দিনাজপুর জেলার বিরামপুর সরকারি কলেজ মাঠের জনসভায় যোগ দেবেন। সেখানে বক্তব্য শেষ করে বিকেল ৩টার দিকে হেলিকপ্টার যোগে আবার সৈয়দপুর বিমানবন্দর এসে বিমান যোগে ঢাকার উদ্দেশ্য রওয়ানা হবেন।

মীর সেলিম ফারুক বলেন, আমাদের নীলফামারী জেলার উন্নয়ন অগ্রগতি সব বিষয় নিয়ে সেদিন তিনি বক্তব্য রাখবেন। তার হাত ধরেই নীলফামারীর উন্নয়ন হবে। আমরা সরকার গঠন করলে দেশের কী কী উন্নয়ন করবেন তিনি সেসব নিয়েও উত্তরবঙ্গের জনসভাগুলোতে আলোচনা করবেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!