1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ৫ ডাকাত আটক - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ৫ ডাকাত আটক

প্রতিনিধি

রাজধানীর মুগদা এলাকায় ডাকাতির ঘটনায় লুন্ঠিত মালামাল উদ্ধারসহ ৫ ডাকাতকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মুগদা থানা পুলিশ।

আটককৃতরা হলো- মোঃ শরীফ হোসেন, মোঃ ইমরান ফারহাদ, মোঃ মুন্না, আপন ও মোঃ শানু মিয়া।এসময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি রিকসা, একটি মোবাইল ফোন এবং নগদ ৬৫০ টাকা।

এ বিষয়ে মুগদা থানার অফিসার ইনচার্জ বলেন, গত ৩ এপ্রিল ২০২৩ তারিখ রাত অনুমান ২.৩০ টায় মুগদা থানার গ্রীন মডেল এর ভিতরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে গোল চত্ত্বরে ৬ জন ডাকাত কৌশলে দুইটি রিকশায় করে আসে। এরপর পরিকল্পিতভাবে উক্ত ডাকাত দলের ৬ জন ডাকাত একে অপরকে শিষ দিয়ে সংকেত প্রদান করে। তখন মোঃ ইসমাইল হোসেনের রিকসায় থাকা ৩জন ডাকাত রিকসা চালকের গলায় তার প্যাঁচিয়ে রিকসা থেকে ফেলে দেয়। এরপর তার দিয়ে ডাকাত দল রিকসা চালককে এলোপাথারীভাবে পিটিয়ে আহত করে। চালক বাধা দিলে তাকে সুইচ গিয়ার চাকু ঠেকিয়ে রিকসাটি ছিনিয়ে নিয়ে যায়। ডাকাত দল অপর রিকসা চালক আব্বাসকেও ইট ও লোহার রড দিয়ে মেরে দুই চোখ, কপাল ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে, তবে তার রিকসাটি নিতে না পারলেও শার্টের পকেট থেকে নগদ ৬৫০ টাকা এবং একটি মোবাইল নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ইসমাইল হোসেনের অভিযোগের প্রেক্ষিতে মুগদা থানায় একটি ডাকাতি মামলা রুজু হয়।

তিনি আরও বলেন, মামলা রুজুর পর মুগদা থানার একাধিক চৌকস টিম রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত মোঃ শরীফ হোসেন, মোঃ ইমরান ফারহাদ, মোঃ মুন্না, আপন ও মোঃ শানু মিয়াকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে শরীফ হোসেন ও ইমরান ফারহাদ ঘটনার সাথে জড়িত থাকার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!