1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লিবিয়া উপকূলে নৌকাডুবির মর্মান্তিক ঘটনা, ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

লিবিয়া উপকূলে নৌকাডুবির মর্মান্তিক ঘটনা, ভেসে এলো ১৫ অভিবাসীর মরদেহ

প্রতিনিধি

লিবিয়ার পূর্ব ভূমধ্যসাগরীয় উপকূলে গত এক সপ্তাহে নারীসহ অন্তত ১৫ অভিবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ইউরোপগামী একটি অভিবাসীবাহী নৌকা ডুবে যাওয়ার পর তারা প্রাণ হারিয়েছেন।

শনিবার (২০ জুন) নিরাপত্তা বাহিনী, নৌবাহিনী এবং চিকিৎসা সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

নৌবাহিনীর একটি সূত্র জানিয়েছে, দুর্ঘটনাকবলিত নৌকাটিতে প্রায় ৬১ জন আরোহী ছিলেন। এদের মধ্যে অন্তত ১০ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

মরদেহগুলো মিশর সীমান্তসংলগ্ন লিবিয়ার তোব্রুক শহরের উপকূলীয় বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া বেশ কয়েকটি মরদেহে ইতোমধ্যে পচন ধরেছে। ফলে আরও মরদেহ উপকূলে ভেসে আসার আশঙ্কা রয়েছে।

তোব্রুক রেড ক্রিসেন্টের প্রকাশিত ছবিতে দেখা যায়, স্বেচ্ছাসেবীরা বিশেষ সুরক্ষা পোশাক পরে উপকূলের পাথুরে এলাকা থেকে মরদেহ সংগ্রহ করে সাদা প্লাস্টিক ব্যাগে সংরক্ষণ করছেন।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি সরকারের পতনের পর লিবিয়ার উপকূল ইউরোপমুখী অভিবাসীদের অন্যতম প্রধান রুটে পরিণত হয়েছে। যুদ্ধ, দারিদ্র্য ও রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তি পেতে আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের হাজারো মানুষ প্রতি বছর ভূমধ্যসাগরের ঝুঁকিপূর্ণ পথ ধরে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন।

এদিকে পৃথক এক ঘটনায় লিবিয়ার রাজধানী ত্রিপোলির উপকূলে নৌকাডুবির পর আরও ১৩ অভিবাসীকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির ‘ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার’ জানিয়েছে, উদ্ধারকৃতদের প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা প্রদান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!