1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

লালমনিরহাটে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা

প্রতিনিধি

লালমনিরহাটে নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। লালমনিরহাট-১ (হাতীবান্ধা–পাটগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদের গাড়িবহরে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হাতীবান্ধা উপজেলার জোড়াপুকুর এলাকায় এই হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতে নির্বাচনী প্রচার শেষ করে ফেরার সময় জোড়াপুকুর এলাকায় পৌঁছালে হঠাৎ করেই একদল হামলাকারী শিহাব আহম্মেদের গাড়িবহরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে প্রার্থীর ব্যক্তিগত গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলার ঘটনায় শিহাব আহম্মেদসহ তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মী আহত হন বলে অভিযোগ উঠেছে।

ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ সমর্থকরা রাস্তায় নেমে আসেন। তারা হামলার প্রতিবাদ ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বুড়িমারী–পাটগ্রাম মহাসড়কের বিভিন্নস্থানে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এর ফলে মহাসড়কের দুই পাশে শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়ে। দীর্ঘ যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

হামলার বিষয়ে আহত অবস্থায় স্বতন্ত্র প্রার্থী শিহাব আহম্মেদ ঢাকা পোস্টকে বলেন, “আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে প্রচার শেষ করে ফিরছিলাম। কিন্তু পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা চালানো হয়েছে। আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ অবস্থায় আমাদের জানমালের নিরাপত্তা চরম ঝুঁকিতে।এভাবে সহিংসতা চলতে থাকলে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে যেতে ভয় পাবে। এমন পরিস্থিতিতে আদৌ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব কি না, তা নিয়ে আমি গভীর উদ্বিগ্ন।”

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করি। সমর্থকদের সঙ্গে কথা বলে ধীরে ধীরে সড়ক অবরোধ প্রত্যাহারের চেষ্টা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!