1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লাটভিয়ার একাধিক নেতার সঙ্গে রাষ্ট্রদূতের দ্বিপাক্ষিক আলোচনা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

লাটভিয়ার একাধিক নেতার সঙ্গে রাষ্ট্রদূতের দ্বিপাক্ষিক আলোচনা

প্রতিনিধি

পোল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ময়নুল ইসলাম দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে লাটভিয়া সরকারের গুরত্বপূর্ণ নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। যার মধ্যে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সমস্যাসহ বিভিন্ন বিষয় অন্তর্ভূক্ত ছিল।

পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস জানায়, গত ২৯ জানুয়ারি রাষ্ট্রদূত লাটভিয়ার রাষ্ট্রপতি এডগারস রিঙ্কেভিচস কর্তৃক আয়োজিত নববর্ষের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আগের দিন তিনি লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে গত ২৮ জানুয়ারি, রাষ্ট্রদূত লাটভিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে দ্বিপাক্ষিক বিষয়ক পরিচালক এবং এশিয়া ও ওশেনিয়া বিভাগের প্রধান এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কর্তাদের সঙ্গে আলোচনা করেন। আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কর্মসংস্থান এবং ওষুধ শিল্পে দ্বিপাক্ষিক সম্পৃক্ততা এবং আঞ্চলিক সহযোগিতা আরও গভীর করার উপর জোর দেওয়া হয়। যেখানে রাজনৈতিক পরামর্শ সমঝোতা স্মারক, বিমান পরিষেবা চুক্তি এবং ভিসা মওকুফ চুক্তি এবং সমঝোতা স্মারক পর্যালোচনা করা হয়।রাষ্ট্রদূত বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা সমস্যা, দেশের দক্ষ জনশক্তি এবং শিক্ষার্থী বিনিময়ের বিষয়গুলো তুলে ধরেন। তিনি ইইউ এবং জাতিসংঘের মধ্যে লাটভিয়ার গঠনমূলক ভূমিকার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বহুপাক্ষিক ফোরামে সম্ভাব্য সহযোগিতা, রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা এবং টেকসই উন্নয়ন উদ্যোগের উপর জোর দেন।

ওয়ারশের বাংলাদেশ দূতাবাস মনে করছে, এই সম্পৃক্ততাগুলো বাংলাদেশ এবং লাটভিয়ার মধ্যে শক্তিশালী এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের উপর জোর দেয় এবং প্রযুক্তিগত আলোচনা, উচ্চ-স্তরের সফর এবং মূল খাতগুলোতে অংশীদারিত্ব বৃদ্ধির জন্য আলোচনাধীন চুক্তি চূড়ান্তকরণের মাধ্যমে আরও সহযোগিতার জন্য উভয় পক্ষের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

উল্লেখ্য, রাষ্ট্রদূত ময়নুল ইসলাম লাটভিয়ায় বাংলাদেশের সমদূরবর্তী বা অনাবাসিক দূতের দায়িত্ব পালন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!