1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
লড়াই করেই হারলো নেপাল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো

লড়াই করেই হারলো নেপাল

প্রতিনিধি

ইংল্যান্ডের বিপক্ষে ১৮৫ রানের জবাবে ব্যাট করতে নেমে জয়ের দ্বারপ্রান্তেই পৌঁছে গিয়েছিল নেপাল। কিন্তু অভিজ্ঞতায় পিছিয়ে থাকা দলটি কাটিয়ে উঠতে পারল না শেষ মুহূর্তের চাপ। শেষ ওভারের রোমাঞ্চে ৪ রানের জয় পেয়েছে ইংলিশরা।

রান তাড়া করতে নেমে ঝোড়ো সূচনা পায় নেপাল। প্রথম তিন ওভারেই আসে ৩১ রান। ৭ রান করে আউট হন আসিফ শেখ। আর কুশল বুর্ত্তাল আউট হন ১৭ বলে ২৬ রানে।

তৃতীয় উইকেটে খেলতে আসেন দীপেন্দ্রা সিং আইরি। তাকে নিয়ে ৮২ রানের জুটি গড়েন দলনেতা রোহিত পৌদ্দেল। এই জুটিতে জয়ের স্বপ্ন দেখছিলো নেপাল। কিন্তু দুজনের বিদায়ের পর ব্যাপফুটে চলে যায় নেপাল। ব্যাট হাতে ২৯ বলে ৪৪ রানে আইরি ও ৩৪ বলে ৩৯ রানে পৌদ্দেল আউট হন।

এরপর লড়াইয়ে চালিয়ে যান লোকেশ বাম। শেষ ৩ ওভারে দরকার ছিল ৪৬ রানের। সেখান থেকে ১৮ এবং ১৯তম ওভারে মোট ৩৬ রান আসে। ফলে জিততে হলে মাত্র ১০ রান দরকার ছিল শেষ ওভারে। কিন্তু স্যাম কারেনের দুর্দান্ত বোলিয়ে জিতে যায় ইংল্যান্ড। নেপালের ইনিংস থামে ১৮০ রানে। ২০ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন লোকেশ বাম।

এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারাল তারা। ২ বলে ১ রান করে আউট হন ওপেনার ফিল সল্ট। আর ১৭ বলে দ্রুত ২৬ রান করে সাজঘরের পথ ধরেন আরেক ওপেনার জস বাটলার। এদিকে ব্যাট হাতে মাত্র ২ রান করেছেন টম ব্যান্টন।

ফিফটির দেখা পেয়েছেন জ্যাকব বেথেল ও দলনেতা হ্যারি ব্রুক। মাত্র ৩৫ বলে চারটি করে চার ও ছয়ের সাহায্যে ৫৫ রান করেন বেথেল। আর ৫৩ রানে আউট হন ব্রুক। মাত্র ৩২ বলে খেলা তার এই ইনিংসটি চারটি চার ও তিনটি ছয়ে সাজানো। এছাড়া স্যাম কারেন ২ রান করেন। আর ৩৯ রানে উইল জ্যাকস ও শূন্য রানে লিয়াম ডসন অপরাজিত থাকেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!