1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৫ জন, টানা ৭ দিন মানবেতর জীবন - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন

রৌমারী সীমান্তে শূন্যরেখায় ৫ জন, টানা ৭ দিন মানবেতর জীবন

প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দুটি সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টার শিকার পাঁচজন ব্যক্তি টানা সাত দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন। গয়টাপাড়া সীমান্তে দুইজন এবং ভন্দুরচর সীমান্তে তিনজন বর্তমানে সীমান্তের নো-ম্যানস ল্যান্ডে মানবেতর জীবনযাপন করছেন।

ঝড়-বৃষ্টি ও তীব্র রোদের মধ্যে প্লাস্টিকের অস্থায়ী ছাউনির নিচে দিন কাটাচ্ছেন তারা। বিশুদ্ধ পানি, খাবার, গোসল ও স্যানিটেশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এসব ব্যক্তি। মানবিক সংকটের মধ্যেও তাদের ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

গত ১৪ জুন ভোরে গয়টাপাড়া সীমান্ত দিয়ে দুই শিশু ও তাদের বাবা-মাসহ ছয়জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে আরও তিনজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি এবং সীমান্তের শূন্যরেখার ভারতের অংশে অবস্থান নেন।

পরে গত বুধবার রাতে গয়টাপাড়া সীমান্ত থেকে দুই শিশু ও তাদের বাবা-মাকে সরিয়ে নেওয়া হলেও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি বিজিবি। বর্তমানে দুই সীমান্তে মোট পাঁচজন অবস্থান করছেন।

স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা জানান, মানবিক কারণে দুই দেশের উচ্চপর্যায়ের আলোচনার মাধ্যমে দ্রুত এই সংকটের স্থায়ী সমাধান প্রয়োজন। এদিকে জামালপুর-৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানিয়েছেন, পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানে উচ্চপর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!