1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা

প্রতিনিধি

বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ও সৈয়দ আহমদ ডিগ্রি কলেজের মাঝামাঝি নতুনপাড়া সুকান্তপুর এলাকায় রেললাইনের দুটি ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা চালানোর ঘটনা ঘটেছে। সময়মতো তা শনাক্ত হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের উপসহকারী প্রকৌশলী আফজাল হোসেন।

তিনি জানান, বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট খুলে ফেলে। বৃহস্পতিবার ভোরে রক্ষণাবেক্ষণ দলের সদস্যরা কাজের সময় বিষয়টি দেখতে পান। পরে দ্রুত ফিশপ্লেটগুলো পুনঃস্থাপন করা হয় এবং ট্রেন চলাচল স্বাভাবিক রাখা সম্ভব হয়। ঘটনাটি পরিকল্পিত নাশকতার ইঙ্গিত দিচ্ছে। আমরা এখন বাড়তি সতর্কতা অবলম্বন করছি।

রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনার পর থেকে বগুড়া স্টেশন ও আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করেছে। টহল বাড়ানো হয়েছে এবং রেলওয়ে পুলিশ নিয়মিত নজরদারি চালাচ্ছে।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল ইসলাম বলেন, আমি বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনো টহল পুলিশ রয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!