1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও হারল হোবার্ট - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও হারল হোবার্ট

প্রতিনিধি

রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও হারল হোবার্ট
বিগ ব্যাশে দারুণ পারফরম্যান্স করে যাচ্ছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। ব্রিসবেন হিটের বিপক্ষে ৪ ওভার বল করে খরচ করেছেন মাত্র ২৭ রান। নিয়েছেন মূল্যবান দুটি উইকেট। এরপরও জিততে পারল না তার দল। বিবিএলে দিনের একমাত্র ম্যাচে হোবার্ট হারিকেন্সকে ৩ রানের হারিয়েছে ব্রিসবেন।

১৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনার হারায় হোবার্ট। ১ রানে টিম ওয়ার্ড ও ৮ রানে মিচেল ওয়েন আউট হন।

তৃতীয় উইকেট জুটিতে ব্রিসবেনের বোলারদের রীতিমতো তুলোধূনো করতে থাকেন বেন ম্যাকডারমুট ও বেউ ওয়েবস্টার। এসময় দুজন মিলে গড়েন ৯৮ রানের জুটি। এই জুটি ভাঙার আগে শেষ ৬ ওভারে দরকার ছিল মাত্র ৩৭ রান। তখনও ছিল হাতে আটটি উইকেট। কিন্তু উইকেট পতনের ধারা ও মন্থর রানের গতিতে শেষে হারা মেনে নেয় হোবার্ট।

দলের হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেন ম্যাকডারমুট। ৫১ রান করেন ওয়েবস্টার। এছাড়া নিখিল চৌধুরী ১৬, ম্যাথু ওয়েড ১১, রেহান ০, জর্ডান ০, এলিস ২ ও রিশাদ ১ রান করেন।

এর আগে ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে ব্রিসবেন হিট। নাথান ম্যাকসুয়েনি ও ম্যাট রেনশোরা দলীয় স্কোরটা এগিয়ে দিলেও শেষদিকে ফিনিশিংটা ভালো হয়নি। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন ম্যাকসুয়েনি। ৩৭ রান করেন রেনশো। এছাড়া ম্যাক্স ব্রায়ান্ট ২০ ও উসমান খাজা ১৯ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

হোবার্টের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রিলে মেরেডিথ। দটি করে উইকেট নেন রিশাদত হোসেন ও নাথান এলিস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!