1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ৭ লাখ ৩০ হাজার পোস্টাল ভোট - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ৭ লাখ ৩০ হাজার পোস্টাল ভোট

প্রতিনিধি

আসন্ন সংসদ নির্বাচনে দেশে ও দেশের বাইরে থেকে আসা ৭ লাখ ৩০ হাজারেরও বেশি ডাকযোগের ভোট (পোস্টাল ব্যালট) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইসি জানায়, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পেপার বিদেশে পাঠানো হয়েছিল। এর মধ্যে ৪ লাখ ৭১ হাজার ৯৫৭ জন প্রবাসী তাদের ভোট দিয়ে পুনরায় দেশে পাঠিয়েছেন। তবে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তাদের হাতে এসে পৌঁছেছে ৪ লাখ ১৯ হাজার ৯১৮টি ব্যালট। বাকিগুলো প্রক্রিয়াধীন রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আর দেশের অভ্যন্তরে সরকারি চাকরিজীবী, কারাবন্দি ও যারা ভোটকেন্দ্রে যেতে অক্ষম, এমন ৭ লাখ ৬০ হাজার ৮৯৮ জন ভোটারের কাছে ব্যালট পাঠানো হয়েছিল। এর মধ্যে ৩ লাখ ১০ হাজার ১৫৪ জন ভোটার তাদের ব্যালট পূরণ করে রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পোস্টাল ব্যালট সংগ্রহের প্রক্রিয়া এখনো চলমান। আগামী ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেসব ব্যালট পেপার রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাবে, কেবল সেগুলোই গণনায় অন্তর্ভুক্ত করা হবে। এরপরই শুরু হবে চূড়ান্ত ভোট গণনা কার্যক্রম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!