1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাষ্ট্রের অব্যবস্থাপনায় হাসপাতালগুলো ভয়ের জায়গায় পরিণত: ডা. রফিকুল ইসলাম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

রাষ্ট্রের অব্যবস্থাপনায় হাসপাতালগুলো ভয়ের জায়গায় পরিণত: ডা. রফিকুল ইসলাম

প্রতিনিধি

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের দ্বারা ঘটানো ভাঙচুর ও সহিংসতা, এবং কর্তব্যরত এক নারী চিকিৎসককে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

শনিবার (১৯ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, শুক্রবার গভীর রাতে হাসপাতালের শৃঙ্খলা চরমভাবে লঙ্ঘিত হয়েছে। এই ঘটনায় দেশের স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর মারাত্মক হুমকি সৃষ্টি হয়েছে।

ডা. রফিকুল ইসলাম বলেন, “চিকিৎসাসেবা একটি সর্বোচ্চ মানবিক ও নৈতিক দায়িত্বপূর্ণ পেশা। সেই দায়িত্ব পালনের সময় পরিকল্পিতভাবে ভাঙচুর চালানো, নারীদের হেনস্তা এবং ওয়ার্ড বয়দের ওপর হামলা গ্রহণযোগ্য নয়।” তিনি অভিযোগ করেন, রাষ্ট্রের অব্যবস্থাপনা, আইনশৃঙ্খলার দুর্বলতা এবং স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের অবহেলার কারণে আজ হাসপাতালগুলো নিরাপদ আশ্রয়স্থল না হয়ে ভয়ের জায়গায় পরিণত হচ্ছে।

তিনি আরও বলেন, “চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের নিরাপত্তা নিয়ে যখন শঙ্কিত থাকেন, তখন সাধারণ মানুষ মানসম্মত চিকিৎসা পেতে পারে না। কর্মস্থলে নারীর নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্র চরমভাবে ব্যর্থ হয়েছে, যার দায় সরকার এড়িয়ে যেতে পারবে না।”

ডা. রফিকুল ইসলাম ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এছাড়া দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ ও স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা এবং জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই দায়িত্ব পালন ব্যর্থ হলে তার পূর্ণ দায় সরকারের উপর বর্তাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!