1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাশিয়ায় আগ্নেয়গিরি দেখতে গিয়ে পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

রাশিয়ায় আগ্নেয়গিরি দেখতে গিয়ে পর্যটকবাহী হেলিকপ্টার নিখোঁজ

প্রতিনিধি

রাশিয়ার জরুরি বিষয়সংক্রান্ত মন্ত্রণালয় জানিয়েছে, এমআই-৮টি মডেলের হেলিকপ্টারটি কামচাটকা উপদ্বীপের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র ভচকাজেতস আগ্নেয়গিরির কাছাকাছি একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের একটু পরই রাডার থেকে অদৃশ্য হয়ে যায় হেলিকপ্টারটি।

কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোডোভ জানিয়েছেন, ৩১ আগস্ট সকাল ১০টার দিকে রাডার থেকে অদৃশ্য হয়ে যাওয়ার পর হেলিকপ্টারের ক্রুরা নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। ভিতয়াজ-এরোর মালিকানাধীন এমআই-৮টি মডেলের হেলিকপ্টারটি সোভিয়েত আমলে তৈরি। হেলিকপ্টারে ১৯ জন যাত্রী ও ৩ জন ক্রু ছিলেন। অদৃশ্য হয়ে যাওয়ার আগে ক্রুরা কোনো ধরনের সমস্যার কথা জানাননি।

উদ্ধারকর্মীদের একটি দল স্থলভাগেও অনুসন্ধান চালাচ্ছে। রাতেও আকাশপথে অনুসন্ধান কার্যক্রম অব্যাহত ছিল। ঘন কুয়াশার কারণে উদ্ধার তৎপরতাও ব্যাহত হচ্ছে। খবর আল জাজিরা

কামচাটকা উপদ্বীপটি মস্কো থেকে ছয় হাজার কিলোমিটারেরও বেশি পূর্বে অবস্থিত। ওই এলাকা সক্রিয় আগ্নেয়গিরি ও  প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জনপ্রিয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!