1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রায়েরবাজারে সেনা অভিযানে ছিনতাই চক্রের মূল হোতা গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রায়েরবাজারে সেনা অভিযানে ছিনতাই চক্রের মূল হোতা গ্রেপ্তার

প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের মূল হোতা আরিফ মোহাম্মদ লিটন (৩৭) গ্রেপ্তার হয়েছেন। অভিযানে বিপুল ছিনতাইকৃত মোবাইল ফোন ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য জানান।

তিনি বলেন, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বসিলা আর্মি ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে চিহ্নিত এক ছিনতাইকারী চক্রের মূল হোতা আরিফ মোহাম্মদ লিটনকে তার নিজ বাসা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি সামুরাই, ২টি ধারালো ছুরি, ৫টি ট্যাব ও ২৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার লিটন দীর্ঘদিন ধরে রাজধানীতে সক্রিয় বিভিন্ন ছিনতাইকারী দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি ও মাদক সংক্রান্ত ১৫টিরও বেশি মামলা রয়েছে। চলতি মাসে রায়েরবাজার এলাকায় সেনাবাহিনীর একাধিক অভিযানে তিনি কৌশলে পালিয়ে গেলেও এবার আর রক্ষা পাননি। অভিযানের সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ ছিনতাইকৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরবর্তীতে অভিযান শেষে গ্রেপ্তার আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!