1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাব্বি-জীবন-মুশফিকরাও বিসিএলে উপেক্ষিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাব্বি-জীবন-মুশফিকরাও বিসিএলে উপেক্ষিত

প্রতিনিধি

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে মাঠে গড়াতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের বিসিএল। এই আসরের জন্য গত রোববার ৪ দলের অধিনায়ক ও স্কোয়াড ঘোষণা করে বিসিবি। যেখানে সাউথ জোনের দায়িত্বে মেহেদী হাসান মিরাজ, নর্থ জোনে নাজমুল হোসেন শান্ত, ইস্ট জোনে ইয়াসির আলী চৌধুরী ও সেন্ট্রাল জোনে মাহিদুল ইসলাম অঙ্কনকে রাখা হয়েছে।

সবশেষ বিপিএলে ফিক্সিং সন্দেহে খেলতে পারেননি এনামুল হক বিজয়-মোসাদ্দেক হোসেনরা। তবে আসন্ন বিসিএলে দেখা যাবে তাদের। তবে সবশেষ অদম্য কাপে না থাকা মাহফুজুর রহমান রাব্বি, শেখ পারভেজ জীবন, মুশফিক হাসানদের সুযোগ হয়নি এই টুর্নামেন্টেও। ঠিক কী কারণে তাদের মতো তরুণদের সুযোগ হয়নি সেই বিষয়ে অবশ্য জানা যায়নি।

তবে খেলতে না পারার আক্ষেপ রয়েছে যুব এশিয়াকাপ জয়ী সাবেক অধিনায়ক রাব্বির। তিনি বলেন, ‘আক্ষেপ কিনা জানি না, তবে একটু খারাপ লাগা তো কাজ করছেই। একজন খেলোয়াড় হিসেবে আমরা যত ম্যাচ খেলব, যত সুযোগ আসবে, তত শিখতে পারব। আমাদের জাতীয় দলের যে ভাইয়েরা রয়েছে, তাদের সাথে ড্রেসিংরুম শেয়ার করতে পারতাম।’

এই টুর্নামেন্ট নিয়ে তার ভাষ্য, ‘একটা অন্যরকম ভালোলাগা তো আছেই, একটা অন্যরকম অভিজ্ঞতাও। তারা অনেক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে আমাদের দেশের হয়ে। তাদের সাথে ড্রেসিংরুম শেয়ার করা বা ম্যাচ খেলার সুযোগ যদি পাওয়া যায় পাওয়া যেত, তাহলে আমার নিজের জন্য ব্যক্তিগতভাবে ভালো হতো।’

দেশের ঘরোয়া এসব টুর্নামেন্টেই যদি তরুণ ক্রিকেটাররা সুযোগ না পান তাহলে আর কোথায় পাবেন! বিসিবির উচিত ভবিষ্যতের ক্রিকেটারদের তুলে আনতে আরও ভালো ব্যবস্থাপনা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!