1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাফিনিয়া-হালান্ডের হ্যাটট্রিকের রাত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

রাফিনিয়া-হালান্ডের হ্যাটট্রিকের রাত

প্রতিনিধি

হ্যাটট্রিক  করেছেন আর্লিং হালান্ডও। যার ফলে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।

 

আন্তর্জাতিক বিরতির আগে দুই দলই নিজেদের লিগের শীর্ষে থেকে শেষ করল। এস্তাদিও অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই বিধ্বংসী রূপে ধরা দেয় বার্সেলোনা। ২০ মিনিটে ডেডলক ভাঙেন রাফিনিয়া। চার মিনিট পর লামিন ইয়ামালের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন রবের্ত লেভানদোভস্কি। বিরতির আগ দিয়ে ব্যবধান ৩-০ করেন জুলেস কুন্দে।

দ্বিতীয়ার্ধে ৬৪ ও ৭২ মিনিটে  ক্লোজ রেঞ্জ থেকে গোল করে  হ্যাটট্রিক পূরণ করেন রাফিনিয়া। এতেই অবশ্য থামেননি এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। শেষ দিকে দানি ওলমো ও ফেরান তোরেসের গোলে পেছন থেকে সহায়তাও করেন তিনি। তাই বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। ৪ ম্যাচে  ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা।

রাফিনিয়ার মতো অ্যাসিস্ট না করলেও সিটির হয়ে সবকটি গোলই করেছেন হালান্ড। শুরুতে ভুল করলেও ১০ মিনিটে বের্নার্দো সিলভার পাস থেকে গোল করতে কোনো ভুল করেননি তিনি। ১৯ মিনিটে অবশ্য রুবেন দিয়াস আত্মঘাতী গোল করলে সমতা ফেরায় ওয়েস্ট হাম। তবে সেই খুশিটা ছিল কেবল ক্ষণিকের।

৩০ মিনিটে আবারও সিটিকে এগিয়ে দেন হালান্ড। এরপর  ৮৩ মিনিটে টানা দ্বিতীয় হ্যাটট্রিক পূরণ করেন এই ফরোয়ার্ড। ম্যাচশেষে তাকে নিয়ে কোচ পেপ গার্দিওলা বলেন, ‘আমার মনে হয় সে অবিশ্বাস্য খেলেছে, শুধু গোল করেই নয়, এমনকি অতিরিক্ত পাস দেওয়ার ক্ষেত্রেও আক্রমণাত্মক ও রক্ষণাত্মকভাবে দারুণ খেলেছে সে। ‘

তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে সিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!