1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রান্নাঘরে ঝুলছিল মা, বিছানায় পড়েছিল মেয়ের মরদেহ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

রান্নাঘরে ঝুলছিল মা, বিছানায় পড়েছিল মেয়ের মরদেহ

প্রতিনিধি

রান্নাঘরে ঝুলছিল মা, বিছানায় পড়েছিল মেয়ের মরদেহ
টাঙ্গাইলের সখীপুরে পাশাপাশি একই বাড়ি থেকে বৃদ্ধা শাহনাজ (৬৫) ও তার প্রতিবন্ধী মেয়ে সাজেদার (২৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকা থেকে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শাহনাজ বেগম উপজেলার গজারিয়া ইউনিয়নের মুচারিয়া পাথার এলাকার শামছুল আলমের স্ত্রী।

স্থানীয়রা জানান, শাহনাজ বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, পেটব্যথা ও কিডনি রোগসহ শারীরিক নানান জটিলতায় ভুগছিলেন। অন্যদিকে এই দম্পতির ২৬ বছর বয়সী মেয়ে সাজেদা জন্মগতভাবে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ছিল। বেশ কয়েক দিন সাজেদারও অসুস্থতা বেড়েছে। ধারণা করা হচ্ছে, এসব কারণে মানসিক ও অর্থনৈতিক চাপে অসুস্থ গৃহবধূ শাহনাজ মঙ্গলবার রাতে তার প্রতিবন্ধী মেয়েকে শ্বাসরোধে হত্যার পর নিজে রান্না ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে তাদের এ অবস্থায় দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, নিহত মা ও মেয়ের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও প্রতিবন্ধী মেয়ে দুইজনই মানসিকভাবে অসুস্থ ছিলেন। শারীরিক ও মানসিক চাপ সহ্য করতে না পেরে এই এ রকম ঘটনা ঘটতে পারে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!