1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাতের আঁধারে ৩ নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দিলো আসাম পুলিশ - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

রাতের আঁধারে ৩ নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দিলো আসাম পুলিশ

প্রতিনিধি

তিনজন নারী ও পুরুষকে বাংলাদেশি হিসেবে শনাক্তের পর তাদেরকে ফেরত পাঠিয়েছে ভারত। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোররাতে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের পুলিশ তাদের বাংলাদেশে পুশব্যাক করে।

ফেরত পাঠানো তিনজন বাংলাদেশির মধ্যে দুজন নারী। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এনই।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখে আসাম পুলিশ তিনজন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করেছে এবং বৃহস্পতিবার ভোরবেলা তাদের দেশে (বাংলাদেশে) ফিরিয়ে দিয়েছে।

ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন- সুমন হোসেন, সুহানা খাতুন ও ইভা আক্তার।

ইন্ডিয়া টুডে এনই বলছে, এর আগে গত ৯ সেপ্টেম্বর আসাম পুলিশ রাজ্যটির করিমগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্তে দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে। এছাড়া এই ধরনের অনুপ্রবেশের প্রচেষ্টা প্রতিরোধ করতে নজরদারিও অব্যাহত রাখে তারা।

সেই দুই অনুপ্রবেশকারীকে শাহাদাত হুসেন এবং প্রিয়াঙ্কা গাইন হিসেবে শনাক্ত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ওই দুজনকেও আটক করে সফলভাবে সীমান্তের ওপারে (বাংলাদেশে) ঠেলে দেয়। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়া চলছে।

এর আগে গত সপ্তাহেও একইভাবে আসাম পুলিশ বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার এবং ভোরবেলা তাদের পুশব্যাক করেছিল। তারা হলেন- আফরোজা জহিরুল সরদার, টুম্পা হক, হৃদয়, আঁখি ও লখিপুর আক্তার।

ইন্ডিয়া টুডে এনই তার প্রতিবেদনে দাবি করেছে, করিমগঞ্জ পুলিশ গভীর রাতে অভিযান চালিয়ে আসামে অবৈধভাবে প্রবেশের চেষ্টারত তিন বাংলাদেশি নাগরিককে আটক করে বিতাড়িত করেছে।

মো. জুবায়ের শেখ, জুয়েল শেখ এবং রুমা খাতুন নামে চিহ্নিত ওই ব্যক্তিদের আটকের পর গত ২৮ আগস্ট সীমান্তের ওপারে (বাংলাদেশে) ঠেলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!