1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাতে ঘুম নেই? ম্যাগনেসিয়াম সমৃদ্ধ এই ৪ খাবার খান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাতে ঘুম নেই? ম্যাগনেসিয়াম সমৃদ্ধ এই ৪ খাবার খান

লাইফস্টাইল ডেস্ক :

রাতে ঘুম নেই? ম্যাগনেসিয়াম সমৃদ্ধ এই ৪ খাবার খান

রাতে ঘুম আসে না? এর জন্য দায়ী হতে পারে অনেকগুলো অভ্যাস। তবে সবচেয়ে বড় কারণ হতে পারে আপনার খাদ্যাভ্যাস। ঘুমের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম বেশ উপকারী। এটি স্নায়ুকে শান্ত করতে, আঁটসাঁট পেশীকে শিথিল করতে এবং শরীরকে স্বাভাবিকভাবে ঘুম থেকে ওঠার জন্য প্রস্তুত করতে সাহায্য করে। ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খুঁজতে আপনার সুপারশপে যাওয়ার প্রয়োজন নেই। হাতের কাছেই রয়েছে ঘুমের জন্য উপকারী সেসব খাবার।

রাতে ম্যাগনেসিয়াম কেন গুরুত্বপূর্ণ

ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া কোনো বড় পরিবর্তন নয়। এটি ছোট পরিবর্তন যা আপনার শরীরের ন্যাচারাল রিদমে বিঘ্ন ঘটায় না। হালকা নাস্তা বা পুষ্টিকর রাতের খাবারের সঙ্গে যোগ, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার রাখতে পারেন। এতে ঘুম ভালো হবে।

রান্না করা মিষ্টি আলু

নরম, প্রাকৃতিকভাবে মিষ্টি এবং ম্যাগনেসিয়ামে ভরপুর মিষ্টি আলু রাতের খাবারের জন্য উপযুক্ত। এটি বেক করুন, সেদ্ধ করে খান অথবা তরকারি রান্না করেও খাওয়া যেতে পারে। মিষ্টি আলু হজমের জন্য আরামদায়ক এবং সারা রাত আপনার রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল রাখতেও সাহায্য করবে।

ডাবের পানি

ঠিক খাবার নয়, পানীয় বললেই উত্তম। ডাবের পানিতে ম্যাগনেসিয়াম এবং পটাসিয়ামের প্রাকৃতিক মিশ্রণ রয়েছে, যা পেশীকে শিথিল করতে সাহায্য করে এবং খুব বেশি ক্লান্ত হতে দেয় না। এটি শরীরকে ভালোভাবে হাইড্রেট করতে কাজ করে। রাতের খাবারের পর কিছুক্ষণ বিরতি দিয়ে ঘুমানোর আগে পান করুন।

কালোজিরা

এই ছোট বীজ ম্যাগনেসিয়াম এবং উপকারী চর্বিতে ভরপুর। এটি হালকা করে ভাতের উপর ছিটিয়ে দিতে পারেন, রুটি তৈরির আটার সঙ্গে মিশিয়ে নিতে পারেন, অথবা এক গ্লাস গরম দুধেও মিশিয়ে পান করতে পারেন। কালোজিরার ভর্তাও বেশ সুস্বাদু। এটি শরীরের অনেকগুলো উপকার করার পাশাপাশি ভালো ঘুমেও সহায়তা করে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!