1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজস্ব ব্যবস্থায় পূর্ণাঙ্গ অটোমেশনসহ একাধিক কর সংস্কারের প্রস্তাব দিল ঢাকা চেম্বার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

রাজস্ব ব্যবস্থায় পূর্ণাঙ্গ অটোমেশনসহ একাধিক কর সংস্কারের প্রস্তাব দিল ঢাকা চেম্বার

প্রতিনিধি

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে রাজস্ব কাঠামোতে পূর্ণাঙ্গ অটোমেশন চালুর প্রস্তাব দিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। একই সঙ্গে করহার সমন্বয়, ভ্যাট ব্যবস্থার সংস্কার এবং আমদানি-রপ্তানি প্রক্রিয়া সহজীকরণের একাধিক সুপারিশ তুলে ধরেছে সংগঠনটি।

বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় ডিসিসিআই তাদের ৫৪টি প্রস্তাবের সারসংক্ষেপ উপস্থাপন করে।

প্রস্তাবনায় বলা হয়, রাজস্ব আদায় বাড়াতে এবং ব্যবসা সহজীকরণে পুরো কর ব্যবস্থাকে ডিজিটাল ও স্বয়ংক্রিয় (অটোমেশন) করতে হবে। পাশাপাশি কাস্টমস রিফান্ড ব্যবস্থাও সম্পূর্ণ অটোমেটেড করার সুপারিশ করা হয়।

ডিসিসিআই আরও প্রস্তাব করেছে—অ-তালিকাভুক্ত কোম্পানির করহার ২৭.৫ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ নির্ধারণ, ব্যক্তিশ্রেণির করমুক্ত আয়ের সীমা ৫ লাখ টাকা করা এবং বাণিজ্যিক আমদানিতে অগ্রিম কর ৭.৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা।

বৈঠকে সংগঠনটির প্রতিনিধিরা বলেন, করজাল সম্প্রসারণ, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি এবং ব্যবসার ব্যয় কমানো গেলে দেশের রাজস্ব আয় ও অর্থনৈতিক প্রবৃদ্ধি—দুটিই বাড়বে।

এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, কর ব্যবস্থায় দক্ষতা বাড়াতে নন-ট্যারিফ বাধা দূর করার দিকে জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে কর ফাঁকি রোধ ও নতুন করদাতাদের আওতায় আনার ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও জানান, আগামীতে ভ্যাট নিবন্ধন ও কর রিটার্ন অনলাইনভিত্তিক করা হবে এবং রিফান্ড ব্যবস্থাও সম্পূর্ণ ডিজিটাল করা হচ্ছে। তবে কর্পোরেট করের হার আরও বড় পরিসরে কমানোর সুযোগ সীমিত বলে তিনি মন্তব্য করেন।

আলোচনায় ব্যবসায়ী প্রতিনিধি ও এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!