1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজস্ব ফাঁকি ও চোরাই তামা বিক্রয়, বিআরবি ক্যাবলের কারখানায় দুদকের অভিযান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাজস্ব ফাঁকি ও চোরাই তামা বিক্রয়, বিআরবি ক্যাবলের কারখানায় দুদকের অভিযান

প্রতিনিধি

রাজস্ব ফাঁকি ও চোরাই তামা বিক্রয়, বিআরবি ক্যাবলের কারখানায় দুদকের অভিযান
রাজস্ব ফাঁকি এবং বিপুল পরিমাণ চোরাই তামা বিক্রয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বিআরবি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কুষ্টিয়ায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২৮ ডিসেম্বর) দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এই এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন।

আজ (সোমবার) বিষয়টি নিশ্চিত করে দুদকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক তানজির আহমেদ বলেন, বিআরবি কেবল কারখানা, কুষ্টিয়ায় রাজস্ব ফাঁকি এবং বিপুল পরিমাণ চোরাই তামা বিক্রয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ২০২১ সালে থেকে ২০২৫ সাল পর্যন্ত তামা ক্রয়সংক্রান্ত হিসাবের নথি, যে সব প্রতিষ্ঠান থেকে তামা আমদানি করা হয়েছে। সেগুলোর তথ্য, বর্তমানে গোডাউনে মজুদকৃত তামার পরিমাণ এবং উক্ত প্রতিষ্ঠানের আয়কর সংক্রান্ত নথিসহ বিভিন্ন তথ্যাদি চাওয়া হয়। অভিযানকালে প্রাথমিকভাবে প্রাপ্ত নথিগুলো পর্যালোচনা করে দুদক টিম। অবশিষ্ট তথ্য পূর্ণাঙ্গরূপে পর্যালোচনা করে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!