1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা সিইসির - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা সিইসির

প্রতিনিধি

ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক না কেন, নির্বাচন কমিশন (ইসি) তা মোকাবিলা করতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে রাজনৈতিক দলগুলো সহযোগিতা না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা থাকে বলেও সতর্ক করেছেন তিনি।

আজ (সোমবার) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচনী পরিবেশ, আচরণবিধি পরিপালন এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন সিইসি। সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক, কমিশন তা মোকাবিলা করতে প্রস্তুত। রাজনৈতিক দল সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শঙ্কা থেকে যায়। কিন্তু কমিশনের নিয়ত পরিষ্কার।

তিনি জোর দিয়ে বলেন, সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিতে যত পদক্ষেপ নেওয়া দরকার সব নেবে ইসি। নির্বাচনী আচরণবিধির গুরুত্ব তুলে ধরে সিইসি বলেন, কোনো সমস্যা যাতে সৃষ্টি না হয়, তার জন্য আছে নির্বাচনী আচরণবিধি। রাজনৈতিক দলগুলোকে ডাকার মূল কারণ হলো আচরণবিধি পরিপালন যেন নিশ্চিত হয়।

রাজনৈতিক দলগুলোর ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীদের আচরণবিধি পালনের নির্দেশ দিলে অনেক কাজ সহজ হয়ে যায়। সবার মতামত গ্রহণ করেই এই আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। তিনি আরও বলেন, আমাদের ছেলেমেয়েরা এই দেশেই থাকবে। তাদের সুন্দর দেশ উপহার দিতে চাইলে সুন্দর নির্বাচনের বিকল্প নেই। নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটা সুন্দর দেশ গড়তে চাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!