1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজধানীসহ আরও কয়েক জায়গায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, জানাল ভেনেজুয়েলা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাজধানীসহ আরও কয়েক জায়গায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, জানাল ভেনেজুয়েলা

প্রতিনিধি

রাজধানী কারাকাস ছাড়াও আরও কয়েক জায়গায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ভেনেজুয়েলা। শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে ভেনেজুয়েলার বিভিন্ন জায়গা বিস্ফোরণে কেঁপে ওঠে। দেশটি যুক্তরাষ্ট্রের এ হামলাকে ‘সামরিক আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে।

বিবৃতিতে ভেনেজুয়েলার সরকার বলেছে, রাজধানী কারাকাস ছাড়াও মিরান্ডা এবং লা গুইরাতে সামরিক অবকাঠামো ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রাত ২টার সময় রাজধানী কারাকাসের অন্তত সাত জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই সময় খুব নিচ থেকে বিমান উড়ে যাওয়ার শব্দও পাওয়া যায়।

সরকার জানিয়েছে, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সংবিধান ও জাতীয় নিরাপত্তা আইন অনুযায়ী ‘সঠিক সময় ও পরিস্থিতিতে’ সামরিক পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। এদিকে হামলার পর যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের ভেনেজুয়েলা ও দেশটির সীমান্ত এলাকায় ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে। বোগোতায় অবস্থিত মার্কিন দূতাবাস বলেছে তারা ভেনেজুয়েলার রাজধানী ও আশপাশের এলাকায় বিস্ফোরণ হওয়ার ব্যাপারে অবগত। অপর এক নির্দেশনায় নিজ নাগকিদের দ্রুত সময়ের মধ্যে ভেনেজুয়েলা ছাড়া অথবা নিরাপদ আশ্রয়ে থাকার কথা বলেছে। সঙ্গে পরিবারের সঙ্গে একাধিক মাধ্যমে যোগাযোগ রাখার কথাও বলেছে তারা।

নির্দেশনায় আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সরকার ২০১৯ সালে ভেনেজুয়েলা থেকে নিজেদের সব কূটনীতিককে প্রত্যাহার করেছে এবং দেশটিতে সব ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, হামলার পর ভেনেজুয়েলায় উদ্বিগ্ন নিরবতা লক্ষ্য করা যাচ্ছে।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!