ইপেপার / প্রিন্ট
রাজধানীর ওয়ারী এলাকা থেকে গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ। আটককৃতের নাম- মোঃ রফিক।
ওয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাজিরুর রহমান জানান, বুধবার (৭ জুন ২০২৩ খ্রি.) থানার এসআই মোঃ সাব্বির সেখ ডিউটিকালীন তথ্য পান কাপ্তান বাজার এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রি করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ রফিককে আটক করেন। এসময় মাদক কাজে ব্যবহৃত একটি মোবাইলসেট উদ্ধার করা হয়।
আটককৃতের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।