1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজধানীতে দ্বি-তল কাঠামোর ট্রাফিক পুলিশ বক্স - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাজধানীতে দ্বি-তল কাঠামোর ট্রাফিক পুলিশ বক্স

প্রতিনিধি

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও আধুনিক, মানবিক ও কার্যকর করার লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) দ্বি-তল কাঠামোয় পাঁচটি ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ কাজ এগিয়ে নিচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার (৩০ নভেম্বর) আগারগাঁও ক্রসিংয়ে সম্পূর্ণ আধুনিক সুবিধাসম্পন্ন দ্বি-তল কাঠামোয় নির্মিত একটি ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন করেছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, ট্রাফিক পুলিশ সদস্যরা রোদ-বৃষ্টি-ঝড়ের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে সেবা দেন। কোথাও আবার টিনের ঘরে সার্ভিস দিতে হয়, এটা কোনোভাবেই এই শহরের চিত্র হতে পারে না। ডিএমপি আমাদের কাছে অনুরোধ করেছিল আধুনিক পুলিশ বক্স নির্মাণের জন্য। আমরা পুলিশ সদস্যদের জন্য এক সুন্দর, নিরাপদ ও আরামদায়ক কর্মপরিবেশ তৈরি করছি, যাতে তারা আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন। তিনি বলেন, নির্মাণকাজের সময় বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছে, যাতে পথচারীদের কোনো অসুবিধা না হয়। ফুটপাতের ওপর কাঠামোটি এমনভাবে নির্মাণ করা হয়েছে, যাতে নিচ দিয়ে মানুষ নির্বিঘ্নে হাঁটাচলা করতে পারেন।

পুলিশ বক্সগুলোকে নারীবান্ধবভাবে নির্মাণ করা হয়েছে উল্লেখ করে মোহাম্মদ এজাজ জানান, প্রথমে একটি টয়লেটের কথা ভাবা হলেও পরে নারী ও পুরুষ পুলিশ সদস্যদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা রাখা হয়েছে। পুরো কাঠামোটি ক্লাইমেট রেজিলিয়েন্ট এবং পরিবেশবান্ধব স্ট্রাকচার হিসেবে নির্মাণ করা হয়েছে।

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, ঢাকার মিরপুর-১৩ (হারম্যান মেইনার স্কুলের পাশে), সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে, পুলিশ প্লাজার পাশে (ফজলে রাব্বি পার্ক সংলগ্ন) এবং সোনারগাঁও ইন্টারসেকশনসহ মোট চারটি স্থানে স্মার্ট ট্রাফিক পুলিশ বক্স নির্মাণের কাজ চলমান রয়েছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রি. জে. মঈন উদ্দীন, ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক) সুফিয়ান আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!