1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪৬ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৪৬

প্রতিনিধি

রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল আয়োজনের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (৩১ অক্টোবর) মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার তালেবুর রহমান।

তিনি বলেন, শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন স্থানে হঠাৎ মিছিল করার চেষ্টা করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খবর পেয়ে বিভিন্ন থানা ও গোয়েন্দা সংস্থা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারদের মধ্যে শেরেবাংলা নগর থানা ১৮ জন, কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ১৩ জন, খিলক্ষেত থানা চারজন, উত্তরা থানা দুজন, বাড্ডা থানা তিনজন, বনানী থানা তিনজন, তেজগাঁও থানা তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- আওয়ামী লীগের সক্রিয় সদস্য আনিসুজ্জামান রনি (৩১), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. মুন্না মিয়া (২৬), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. জাকির হোসেন খান (২২), আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. কামরুজ্জামান (২৫), ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোমিনুল হাসান সোহান (২৯), ছাত্রলীগের সদস্য মো. রকিবুল হাসান (৩৪), ইয়াসিন আরাফাত শুভ (২০), তাসরীপ হোসেন (২১), মো. খালেদ বিন কাওসার (২৮), কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম বাঁধন (৩২), সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন (৩৩), কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম (২৫), ছাত্রলীগের কর্মী সাইফুল ইসলাম সাইফ (৩১), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. মোস্তাফিজুর রহমান জনি (৩৭), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. শেখ রাশেদুজ্জামান (৩৫), যুবলীগ কর্মী মোহাম্মদ মামুন শেখ পরশ (৩২), স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী মামুন সেখ (৪০), স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় মোহাম্মদ রাজু (৩০), যুবলীগের সক্রিয় কর্মী শফিউল আলম (৩৫), আওয়ামী লীগের সক্রিয় কর্মী জাহিদুল ইসলাম সুনু (৪০), যুবলীগের সক্রিয় কর্মী মোহাম্মদ কুদ্দুস সরদার (৩২), ছাত্রলীগের কর্মী মিঠুন দেবনাথ (৩৪), বগুড়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. বজলুর রহমান বাধন (৩০), নোয়াখালী পৌর ১ যুবলীগের যুগ্ম আহ্বায়ক নুর আলম সিদ্দিক (৪১), বরগুনা সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মহিউদ্দিন আহমেদ দোলন (২৩), আওয়ামী লীগের কর্মী মো. রবিউল আওয়াল (২৫), জয় কৃষ্ণপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মিঠু দেবনাথ (৩০), সিলেট জেলা ছাত্রলীগের সদস্য আশরাফ আল কবির চৌধুরী (২৭), ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য দেব যুথি দে নব (২৩), বাউরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন ফরহাদ (২১), আওয়ামী লীগের কর্মী মো. আলমগীর হোসেন জনি (৩০), আওয়ামী লীগের কর্মী বিশ্বজিৎ সাহা (৩০), আওয়ামী লীগের কর্মী মো. মাহাফুজুর রহমান (৩০), আওয়ামী লীগের কর্মী মো. আ. শুকুর (৩৫), আওয়ামী লীগের কর্মী আবিদুর রহমান (২০), আওয়ামী লীগের কর্মী মো. সাব্বির (১৯), আওয়ামী লীগের কর্মী মো. ইমন হোসেন (১৯), আওয়ামী লীগের কর্মী ফাতিনুর শিমুল (১৯), আওয়ামী লীগের কর্মী মো. আরিফুল ইসলাম (১৯), আওয়ামী লীগের কর্মী শ্রীকান্ত কর্মকার (২০), জিয়াদ মাহমুদ (২১), মো. জিয়াদ (২০), মো. আসলাম (২১), মো. রিফাত ইসলাম (১৯), মো. মিল্লাত বাবু (১৮) ও মো. স্বপন মিয়া (২২)।

খিলক্ষেত থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, শুক্রবার সকাল ৭টা ৩৭ মিনিটের দিকে খিলক্ষেত থানাধীন ৩০০ ফিটস্থ পুরাতন মস্তুল চেকপোস্টের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে মিছিল করার জন্য নেতাকর্মী জড়ো হওয়ার সংবাদ পায় খিলক্ষেত থানা পুলিশ। তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল উপস্থিত হলে পুলিশ এর উপস্থিতি টের পেয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থল হতে মিছিল করার ব্যানারসহ হাতেনাতে আনিসুজ্জামান রনি, মুন্না মিয়া, জাকির হোসেন ও কামরুজ্জামানকে গ্রেপ্তার করে।

উত্তরা পশ্চিম থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, একই দিন সকাল সাড়ে ৭টা নাগাদ উত্তরা পশ্চিম থানা এলাকায় উত্তরা পশ্চিম থানাধীন ৯ নং সেক্টরস্থ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আকাশ টাওয়ারের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্তৃক মিছিল পূর্ব প্রস্তুতিকালে ব্যানারসহ মোমিনুল হাসান ও রকিবুল হাসানকে হাতে নাতে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সকাল ৭টার দিকে বাড্ডা থানাধীন প্রগতি স্মরণী মেইন রোডে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ইয়াসিন আরাফাত, তাসরীপ হোসেন ও মো.খালেদ বিন কাওসারকে হাতে নাতে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

সিটিটিসির বরাত দিয়ে তিনি বলেন, আজ সকালে সিটিটিসির একটি টিম ডিএমপির বিজয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সদস্যদের সরকার বিরোধী ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে রফিকুল ইসলাম, সুমন হোসেন, মেজবাউল ইসলাম, সাইফুল ইসলাম, জনি, রাশেদুজ্জামান, পরশ্, মামুন, রাজু, শফিউল আলম, কুদ্দুস সরদার, মিঠুন দেবনাথসহ মোট ১৩ জন নেতা ও কর্মীকে গ্রেপ্তার করে।

এছাড়াও সকাল ৬টা ৪০ মিনিটের দিকে শেরেবাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রায় ৯০/১০০ জন সদস্য অবৈধ মিছিলে অংশগ্রহণ করে। এসয় বজলুর রহমান, নুর আলম সিদ্দিক, মহিউদ্দিন আহমেদ দোলন সহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করে শেরেবাংলা নগর থানা পুলিশ।

একইদিন দুপুর ১টা ২০ মিনিটের দিকে বনানী ঢাকা গেটের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী জিয়াদ মাহমুদ মো.জিয়াদ ও মো. আসলামকে গ্রেফতার করে। সকাল সাড়ে ১০টার দিকে তেজগাঁও থানাধীন বিজয় স্বরনী এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জটিকা মিছিল প্রাক্কালে মো. রিফাত ইসলাম, মো.মিল্লাত বাবু ও মো. স্বপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ৪৬ জনসহ ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!