1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের উপর হামলা : দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের উপর হামলা : দ্রুত চার্জশিট দাখিলের নির্দেশ

প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার ঘটনায় মামলার তদন্ত রিপোর্ট দাখিলে দীর্ঘসূত্রতা হওয়ায় তদন্ত কর্মকর্তাকে তাগাদা দিয়েছেন আদালত।

রোববার (১১ জানুয়ারি) চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–১ এর বিচারক সায়মা আফরীন হীমা মামলার তদন্ত অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করে দ্রুত তদন্ত রিপোর্ট দাখিলের নির্দেশ দেন।বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী।

২০১৭ সালে রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ নিয়ে যাওয়ার পথে রাঙ্গুনিয়ার ইছাখালী বাজার এলাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলা হয়। এ সময় গাড়ির গ্লাস ভেঙে মির্জা ফখরুল, স্থায়ী কমিটি সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ ছয় নেতা আহত হয়েছিলেন।

বহরের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর হয়েছিল। ওই সময় ত্রাণ কর্মসূচি বাতিল করে চট্টগ্রামে শহরে ফিরে এসে প্রেস ক্লাবে সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত উল্লেখ করেন নেতারা। এ ঘটনায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. এনামুল হক বাদী হয়ে চট্টগ্রাম আদালতে মামলাটি দায়ের করেন।

মামলার বাদী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এনামুল হক জানান, ২০১৭ সালে রাঙ্গুনিয়ায় মীর্জা ফখরুলের গাড়িবহরে ছাত্রলীগ-যুবলীগের সন্ত্রাসীরা হামলা করলে ওই সময় কেউ মামলা করার জন্য সাহস করেনি। ঘটনার দুই দিন পর আমি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছিলাম। তখন পুলিশ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে রিপোর্ট দাখিল করায় মামলাটি খারিজ করা হয়। এরপর ২০২৪ সালের ২ অক্টোবর রিভিশন মামলাটি শুনানি অন্তে মঞ্জুর করে পুনঃতদন্তের আদেশ দেন আদালত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!