1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাঙামাটির দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম‎ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাঙামাটির দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হলো নির্বাচনী সরঞ্জাম‎

প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাঙামাটি ২৯৯ নম্বর আসনের দুর্গম চার উপজেলার ২০টি ভোটকেন্দ্রে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে নির্বাচনী সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে। এসব কেন্দ্রে ব্যালট বক্স, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরও পৌঁছে দেওয়া হচ্ছে।

‎জেলা রিটার্নিং কর্মকতা নাজমা আশরাফী জানান, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে সামনে রেখে চার উপজেলার দুর্গম ৯টি ইউনিয়নের ২০টি ভোটকেন্দ্রে গতকাল (শনিবার) থেকে হেলিকপ্টারের মাধ্যমে সরঞ্জাম ও জনবল পরিবহন কার্যক্রম শুরু হয়েছে।

সড়ক ও নৌপথে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা না থাকায় এই কেন্দ্রগুলোকে হেলিসর্টি ভোটকেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুর্গম এসব ২০টি ভোটকেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩৩ হাজার ১২ জন।

‎তিনি আরও জানান, ইতোমধ্যে বরকল উপজেলার ২টি, জুরাছড়ি উপজেলার ২টি এবং বিলাইছড়ি উপজেলার ১টি কেন্দ্রে সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। বাকি ১৫টি কেন্দ্রে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত ধাপে ধাপে এ কার্যক্রম চলবে। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও তিনি জানান।

প্রসঙ্গত, রাঙামাটির ১৬১টি ভোটকেন্দ্রে মোবাইল নেটওয়ার্ক নেই এবং ৩৬টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ না থাকায় নির্বাচন পরিচালনায় বাড়তি চ্যালেঞ্জ রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!