1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
রাউজানে নলকূপের গর্তে ৫ বছরের শিশু, চলছে উদ্ধার অভিযান - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

রাউজানে নলকূপের গর্তে ৫ বছরের শিশু, চলছে উদ্ধার অভিযান

প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি নলকূপের গর্তে পড়ে গেছে মিসবাহ নামে ৫ বছরের এক শিশু।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী শিশু মিসবাহ ওই এলাকার দিনমজুর সাইফুল ইসলামের ছেলে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন। তবে কীভাবে শিশুটি গর্তে পড়ে গেছে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সামশুল আলম বলেন, নলকূপের গর্তে আনুমানিক ৩০ ফুট নিচে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়েছে। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে রওনা দিয়েছে। উদ্ধারকারী দল সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয়রা টর্চলাইট ব্যবহার করে গর্তের ভেতরে শিশুটির অবস্থান দেখার চেষ্টা করছেন। কেউ কেউ গর্তের ভেতরে একটি গাছ ঢুকিয়ে শিশুটিকে তা ধরে রাখার নির্দেশ দিচ্ছেন।

সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা সময় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

এর আগে গত বছরের ১০ ডিসেম্বর রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছিল দুই বছরের শিশু সাজিদ। ওই সময় ঘটনাটি সারা দেশে আলোচনা হয়েছিল। পুলিশ, সেনাবাহিনী, প্রশাসন ও স্থানীয়রা টানা ৩২ ঘণ্টা শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ১১ ডিসেম্বর শিশুটিকে উদ্ধার করেছিল। ওইদিন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!