1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যে ৫ বিষয়ে আল্লাহর আশ্রয় চেয়ে দোয়া করেছেন রাসূল সা. - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

যে ৫ বিষয়ে আল্লাহর আশ্রয় চেয়ে দোয়া করেছেন রাসূল সা.

প্রতিনিধি

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন উম্মতে মুহাম্মদীর জন্য অনুসরণীয়-অনুকরণীয়। নবুয়ত লাভের পর থেকে তিনি তাঁর জীবনের পুরোটা সময় ব্যয় করেছেন উম্মতের জন্য। তাদের শিক্ষা দিয়েছেন কীভাবে দুনিয়া-আখেরাত উভয় জগতে একজন মানুষ সফল হতে পারবেন। 

দুনিয়া বা আখেরাত যাই হোক সফলতার জন্য মানুষের পরিশ্রম দরকার। দুনিয়ার সফলতার জন্য কাজ-পরিশ্রম প্রয়োজন, বিপরীতে পরকালের সফলতার জন্য আমল করা উচিত। এর পাশাপাশি আল্লাহর রহমত কামনা করে দোয়া করা উচিত।

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়েছেন যেখানে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ পাঁচটি বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। এ বিষয়ে আমর ইবনে মায়মূন আওদী রহ. থেকে বর্ণিত—

তিনি বলেন সাদ রাদিয়াল্লাহু তায়ালা আনহু তাঁর সন্তানদেরকে এই বাক্যসমূহ (দোয়া) শিক্ষা দিতেন, যেমন শিক্ষক ছাত্রদেরকে শিক্ষা দিয়ে থাকেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াগুলো নামাজের পর পাঠ করতেন—

اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নি আ’উযুবিকা মিনাল-বুখলি, ওয়া-আ’উযুবিকা মিনাল-জুবনি, ওয়া-আয়ুযুবিকা আন-উরদ্বা ইলা-আরজালিল উমার, ওয়া-আ’উযুবিকা মিন-ফিতনাতিদ্দুনইয়্যা, ওয়া-আ’উযুবিকা মিন-আজাবিল ক্বাবরি

অর্থ : হে আল্লাহ! আমি কাপুরুষতা, কার্পণ্য, চরম বার্ধক্য, দুনিয়ার ফিতনা এবং কবরের আজাব থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। (নাসাঈ, হাদিস : ৫৪৪৭)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!