1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যে মাঠে হবে বেগম খালেদা জিয়ার গণদোয়া, জানাল জেলা বিএনপি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

যে মাঠে হবে বেগম খালেদা জিয়ার গণদোয়া, জানাল জেলা বিএনপি

প্রতিনিধি

যে মাঠে হবে বেগম খালেদা জিয়ার গণদোয়া, জানাল জেলা বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার (১১ জানুয়ারি) বগুড়ায় যাচ্ছেন। লন্ডনে প্রায় দেড় যুগ নির্বাসন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর। তার এই সফরকে কেন্দ্র করে বগুড়াজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

দলীয় সূত্র জানায়, ২০০৬ সালের পর এই প্রথম নিজ জেলা বগুড়ায় সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি (রোববার) তিনি বগুড়ায় পৌঁছে রাত্রিযাপন করবেন। পরদিন ১২ জানুয়ারি (সোমবার) জেলা বিএনপির উদ্যোগে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে গণদোয়া মাহফিলের স্থান পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি জানান, আগামী ১২ জানুয়ারি সকাল ১০টায় বগুড়া শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে এই গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। তার রুহের মাগফিরাত কামনায় এই গণদোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি, জেলার সর্বস্তরের মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গণদোয়া মাহফিলে কয়েক লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি হতে পারে। এ উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বগুড়া পৌরসভার উদ্যোগে শহরের প্রধান সড়ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে।

তারেক রহমানের আগমন ও কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতাউর হোসেন বলেন, তারেক রহমানের আগমন থেকে শুরু করে কর্মসূচি শেষ হওয়া পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করবে।

তারেক রহমানের আগমনকে ঘিরে শহর থেকে গ্রাম পর্যন্ত বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই দীর্ঘদিন পর নিজ জেলার এই নেতাকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!