1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যে কারণে ২০ লাখেরও বেশি অ্যাকাউন্ট ডিলিট করলো মেটা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

যে কারণে ২০ লাখেরও বেশি অ্যাকাউন্ট ডিলিট করলো মেটা

প্রতিনিধি

লাখ লাখ অ্যাকাউন্ট ডিলিট করে দিলো মেটা। এসব অ্যাকাউন্ট ডিলিট করার কারণও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই সিদ্ধান্তের পিছনে মূল উদ্দেশ্য পিগ বুচারিং কেলেঙ্কারির মোকাবেলা করা। কেননা অনলাইনে প্রতারকরা নানাভাবে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

প্রথমে বিভিন্ন অ্যাপের সাধারণ মানুষের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেন অনেকেই। অপরিচিত মানুষের সঙ্গে বন্ধুত্ব করার আগ্রহ কাজে লাগিয়ে অনলাইনে বিভিন্ন ধরনের ফাঁদ পেতে অর্থ সংগ্রহ করে সাইবার অপরাধীরা। এমনকি ব্ল্যাকমেল করার পাশাপাশি বিভিন্ন ধরনের সাইবার হামলা চালিয়ে ব্যাংক থেকে অর্থও চুরি করে তারা। আর তাই অনলাইনে পরিচিত ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য জানানো থেকে বিরত থাকতে হবে।

প্রতারণার শিকার ৩ লাখ মানুষ

২০২৩ সালের এক রিপোর্টে বলা হয়েছে বিশ্বে অন্তত ৩ লাখ মানুষ এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। সব মিলিয়ে এক বছরে ৬৪ বিলিয়ন ডলার হারিয়েছেন তারা। গত ২ বছর ধরে এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন মেটা। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও আইনি সংস্থার সঙ্গে হাতে হাত মিলিয়ে তদন্ত চালিয়ে তারা জানতে পেরেছে কম্বোডিয়া, লাওস ও মিয়ানমারে বিশাল একটি গ্রুপ রয়েছে এর পিছনে। অবশেষে এই কেলেঙ্কারি বন্ধে ২০ লাখের বেশি অ্যাকাউন্ট ডিলিট করলো মেটা।

যেভাবে সতর্ক হবেন

এই বিষয়ে সব সময় সতর্ক থাকতে হবে। অনলাইনে পরিচিত হওয়া কোনো ব্যক্তিকে ব্যক্তিগত তথ্য, কোনো ছবি বা ভিডিও পাঠানো থেকে সতর্ক থাকতে হবে। প্রতারকেরা এসব ছবি ও ভিডিও কাজে লাগিয়ে পরবর্তী সময়ে ব্ল্যাকমেল করার পাশাপাশি বিভিন্ন ধরনের প্রতারণা করে থাকে। কোনো ধরনের সন্দেহ হলেই রিপোর্ট করুন প্রোফাইলটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!