1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

প্রতিনিধি

রিজভীর গাড়ির সামনে শুয়ে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি
পটুয়াখালীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর গাড়ির সামনে কাফনের কাপড় পরে শুয়ে যুবদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা। রোববার (১৬ নভেম্বর) সকালে সদর উপজেলার কাজীরহাট ব্রিজের ওপর নেতাকর্মীরা এ আন্দোলন করেন।

জানা যায়, সকালে এক অসহায় পরিবারকে সহযোগিতা করার জন্য পটুয়াখালীতে আসেন রুহুল কবির রিজভী। তখন পথিমধ্যে কাজীরহাট ব্রিজ নামক এলাকায় জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মো. রিমানুল ইসলাম রিমুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কাফনের কাপড় পরে রাস্তায় অবস্থান নেন নেতাকর্মীরা।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের পর একটি ঘটনাকে কেন্দ্র করে রিমুকে জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়।

আন্দোলনরত জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তৌহিদ বলেন, রিমু ভাই না হলে দলের দুঃসময়ে পটুয়াখালীতে বিএনপির কোনো মিছিল হতো না। ভাই দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন। তার নেতৃত্বে আমরা সভা সমাবেশ করেছি। তার মতো একজন ত্যাগী নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে।

যুবদল নেতা সগির হোসাইন বলেন, রিমু ভাইয়ের মতো একজন নেতাকে দল থেকে দূরে রাখা আমাদের জন্য খুবই কষ্টের, আমরা মনে করি কেন্দ্রীয় যুবদল তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করবে।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, আমি বর্তমানে একটি মানবিক কাজে এসেছি। রাজনৈতিক কোনো কাজে নয়। এ বিষয়ে বিবেচনা করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!