1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুবদল নেতা মোহাম্মদ আইয়ুব খান এর উদ্যোগে রাতে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

যুবদল নেতা মোহাম্মদ আইয়ুব খান এর উদ্যোগে রাতে স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার

প্রতিনিধি

দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তনের পর গতকাল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে আসেন। দুপুর ২টা থেকে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও আশেপাশের সড়কগুলোতে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষা করতে থাকেন জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে। এ সময় জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও আশেপাশে সৃষ্ট ময়লা আবর্জনায় নোংরা পরিবেশের সৃষ্টি হলে ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে একটি দল রাতের মধ্যে জাতীয় স্মৃতিসৌধ এলাকা ও আশেপাশের সড়ক থেকে সকল ময়লা আবর্জনা পরিষ্কার করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন।

স্থানীয় এলাকাবাসী ও আশেপাশের দোকানদার সহ সর্বস্তরে মানুষ বিষয়টি ইতিবাচক ভাবে দেখছেন। এ ব্যাপারে সকালে মোহাম্মদ আইয়ুব খান বলেন, আগামীর রাষ্ট্রনায়ক ও আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান জাতীয় স্মৃতিসৌধের শ্রদ্ধা নিবেদনের জন্য আসছেন এটি জানার পর থেকে লক্ষ লক্ষ লোক জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনে উপস্থিত হন। দুপুর ২ টা থেকে প্রায় রাত ১১ টা পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির কারণে বিভিন্ন রকমের ময়লা ও আবর্জনার সৃষ্টি হয়।

পরবর্তীতে জনাব তারেক রহমান স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর আমরা রাত ১২টা থেকে ভোর ৪টা পর্যন্ত শতাধিক নেতাকর্মী মিলে জাতীয় স্মৃতিসৌধ ও আশেপাশের সড়কগুলো থেকে সকল ময়লা আবর্জনা অপসারণ করে পরিষ্কার-পরিচ্ছন্ন অবস্থায় ফিরিয়ে আনা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!