1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাষ্ট্রের চাপে অবশেষে রাফা ক্রসিং খুলে দিচ্ছে ইসরায়েল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের চাপে অবশেষে রাফা ক্রসিং খুলে দিচ্ছে ইসরায়েল

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের চাপে পড়ে অবশেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ও মিসর সীমান্তবর্তী রাফা সীমান্ত ক্রসিং খুলে দিতে যাচ্ছে দখলদার ইসরায়েল। ২০২৪ সালে এই ক্রসিং দখল করে ইসরায়েলি সেনারা।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো আজ বৃহস্পতিবার জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র থেকে ফিরবেন। এরপর ক্রসিংটি খুলে দেওয়া হবে। সংবাদমাধ্যম কান-১১ গতকাল বুধবার জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে এ ব্যাপারে চাপ দিয়েছেন।

গাজাবাসীর জন্য বহির্বিশ্বে যাওয়ার জন্য রাফা ক্রসিং একমাত্র পথ। এই ক্রসিং দিয়ে গাজার মানুষ প্রথমে মিসরে যান। এরপর অন্য কোনো দেশে যেতে পারেন তারা। ২০২৪ সালের মে মাসে ইসরায়েলি সেনারা রাফা ক্রসিংয়ের গাজা প্রান্ত দখল করে ফেলে। ওই সময় ক্রসিংয়ের ভবনসহ অন্যান্য জিনিসপত্র ধ্বংস করে তারা। এতে করে গাজার মানুষের জন্য মানবিক বিপর্যয় তৈরি হয়। বিশেষ করে রোগীরা ভোগান্তিতে পড়েন। তারা উন্নত চিকিৎসার জন্য এতদিন কোথাও যেতে পারছেন না।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রাফা ক্রসিং দখলের মাধ্যমে গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো গাজার সীমান্ত ক্রসিংয়ের সরাসরি নিয়ন্ত্রণ নেয়।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। ওই সময়ই রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা ছিল। কিন্তু চুক্তি ভঙ্গ করে এতদিন ধরে এটির নিয়ন্ত্রণ ধরে রেখেছে ইসরায়েলি সেনারা।

সূত্র: আলজাজিরা

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!