1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আরেকজনের খোঁজে তদন্ত অব্যাহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আরেকজনের খোঁজে তদন্ত অব্যাহত

প্রতিনিধি

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মধ্যে জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি University of South Florida-এ ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গত ১০ দিন ধরে নিখোঁজ থাকার পর শুক্রবার (২৪ এপ্রিল) Tampa শহরের Howard Frankland Bridge এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তদন্তের অংশ হিসেবে তার রুমমেট হিশাম আবুঘরবেহ (২৬)-কে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে।

তবে একই ঘটনায় নিখোঁজ হওয়া আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। তিনি একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছেন। পুলিশ জানিয়েছে, তাকে উদ্ধারে অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় পুলিশের তথ্য অনুযায়ী, জামিলকে সর্বশেষ ১৬ এপ্রিল সকাল ৯টার দিকে তার ছাত্রাবাসে এবং নাহিদাকে সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়। পরদিন তাদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে এক পারিবারিক বন্ধু কর্তৃপক্ষকে বিষয়টি জানান, যার পরিপ্রেক্ষিতে নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়।

এ ঘটনায় Embassy of Bangladesh in Washington, D.C.-এর পক্ষ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক বার্তায় জানান, এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা এবং নিখোঁজ শিক্ষার্থী নাহিদা এস বৃষ্টির সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত এখনো চলমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!