1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যাদের মৃত্যুর সময় ফেরেশতা সান্ত্বনা দেবেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

যাদের মৃত্যুর সময় ফেরেশতা সান্ত্বনা দেবেন

প্রতিনিধি

প্রতীকী ছবি
একজন মুমিনের অন্যতম প্রধান দায়িত্ব আল্লাহর ওপর ঈমান আনা এবং ঈমানের ওপর অটল থাকা। শত বাঁধা বিপত্তির মুখেও ঈমানকে আকড়ে ধরা।

মুমিন মানে বিশ্বাসী। তাওহিদ, রিসালাত ও আখেরাতে বিশ্বাসীকে মুমিন বলা হয়। মুমিনের পরিচয় বর্ণনায় মহান আল্লাহ পবিত্র কোরআনে ইরশাদ করেন, ‘মুমিন তো তারাই, যারা আল্লাহ ও তাঁর রাসুলের ওপর বিশ্বাস স্থাপন করেছে। অতঃপর তাতে কোনো ধরনের সন্দেহ পোষণ করেনি। আর তাদের জীবন ও সম্পদ দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে। প্রকৃতপক্ষে তারাই হলো সত্যনিষ্ঠ।’ (সূরা হুজরাত: ১৫)

যারা ঈমান আনবে, শত বাধা বিপত্তিতেও ঈমানের ওপর অটল থেকে নিজেদেরকে মুমিন হিসেবে প্রতিষ্ঠিত করবে তাদের জন্য রয়েছে মহা সুসংবাদ। ফেরেশতারা মৃত্যুর সময় তাদেরকে সান্ত্বনা দিয়ে বলবেন, তোমাদের পরম বন্ধু ও একান্ত সহযোগী।

এ বিষয়ে পবিত্র কোরআনে বলা হয়েছে—

إِنَّ الَّذِيْنَ قَالُوْا رَبُّنَا اللهُ ثُمَّ اسْتَقَامُوْا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْـمَلَآئِكَةُ أَلاَّ تَخَافُوْا، وَلَا تَحْزَنُوْا، وَأَبْشِرُوْ بِالْـجَنَّةِ الَّتِيْ كُنْتُمْ تُوْعَدُوْنَ، نَحْنُ أَوْلِيَآؤُكُمْ فِيْ الْـحَيَاةِ الدُّنْيَا وَفِيْ الْآخِرَةِ، وَلَكُمْ فِيْهَا مَا تَشْتَهِيْ أَنْفُسُـكُمْ، وَلَكُمْ فِيْهَا مَا تَدَّعُوْنَ، نُزُلًا مِّنْ غَفُوْرٍ رَّحِيْمٍ

‘প্রকৃতপক্ষে যারা বলে, আমাদের প্রভু আল্লাহ। অতঃপর (তাদের স্বীকারোক্তির ওপর) তারা অবিচল থাকে তখন ফিরিশতারা তাদের কাছে (মৃত্যু ও পুনরুত্থানের সময়) নাজিল হয়ে বলবে: তোমরা ভয় পেয়ো না এবং চিন্তিতও হয়ো না। বরং তোমাদেরকে দুনিয়াতে যে জান্নাতের ওয়াদা দেয়া হয়েছে তা তোমরা পাবে বলে আনন্দিত হতে পারো।

আমরাই তোমাদের পরম বন্ধু ও একান্ত সহযোগী দুনিয়ার জীবনেও এবং আখিরাতের জীবনেও। জান্নাতে তোমাদের জন্য রয়েছে তখন যা কিছু তোমাদের মন চাবে তা এবং তাতে রয়েছে তা যার তোমরা ফরমায়েশ করবে। যা অত্যন্ত ক্ষমাশীল ও দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য বিশেষ আপ্যায়ন। (সূরা হামীম আস সাজদাহ, আয়াত : ৩০-৩২)

ফেরেশতাগণ মুমিনদেরকে বলবে, তোমরা জান্নাতে মনে যা চাইবে তাই পাবে এবং যা দাবী করবে তাই সরবরাহ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!