1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে ডেইরি ফার্ম কর্মচারী আহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে ডেইরি ফার্ম কর্মচারী আহত

প্রতিনিধি

রাজধানীর যাত্রাবাড়ীর মিনি কক্সবাজার এলাকায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণের ঘটনায় মোহাম্মদ আজিম (২৭) নামে এক ডেইরি ফার্মের কর্মচারী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কাজের অংশ হিসেবে মাঠ থেকে ঘাস কাটার সময় এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত আজিম বাগেরহাট জেলার মো. আনোয়ার হোসেনের ছেলে। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর কোনাবাড়ী এলাকায় বসবাস করতেন এবং ‘জোসনা ডেইরি ফার্মে’ কর্মরত ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

জোসনা ডেইরি ফার্মের মালিক সাদেক জানান, বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত আহত আজিমকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, যাত্রাবাড়ী এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় এক যুবককে ঢামেকে আনা হয়েছে। প্রাথমিকভাবে আহত ব্যক্তির কাছ থেকে জানা গেছে, ঘাস কাটার সময় কাঁচির আঘাতে পরিত্যক্ত ককটেলটি বিস্ফোরিত হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!