1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
যশোরে জুলাইযোদ্ধার বুকে ছুরিকাঘাত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

যশোরে জুলাইযোদ্ধার বুকে ছুরিকাঘাত

প্রতিনিধি

যশোরে এনাম সিদ্দিকী নামে এক জুলাইযোদ্ধাকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার এনায়েতপুরে বাড়ির অদূরে মারধরের পর তাকে ছুরিকাঘাত করা হয়।

আহত এনাম সিদ্দিকী এনায়েতপুর এলাকার মৃত খন্দকার আমিনুল্লাহর ছেলে। ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় উত্তরায় পুলিশের গুলিতে মাথায় আঘাত পেয়ে তিনি গুরুতর আহত হয়েছিলেন।

এনামের স্বজনরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে হাঁটাহাঁটি করছিলেন তিনি। এ সময় মুখে কাপড় বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা দুই ব্যক্তি প্রথমে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে। এরপর বুকে তিনবার ছুরিকাঘাত করে। এনামের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

স্বজনদের দাবি, হত্যার উদ্দেশ্যেই এনামের ওপর এই হামলা চালানো হয়েছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিচিত্র মল্লিক জানান, এনামের বুকে, ঘাড়ে ও বাহুতে ছুরিকাঘাতের জখম রয়েছে। তার অবস্থা গুরুতর। তাকে সার্জারি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে হামলার খবর পেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমসহ দলীয় নেতারা হাসপাতালে গিয়ে এনামকে দেখেন। যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন বলেন, আসন্ন নির্বাচন বানচাল করতেই পরিকল্পিতভাবে জুলাইযোদ্ধাদের টার্গেট করা হচ্ছে।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, হামলার খবর পাওয়া গেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!