1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ম্যাজিকাল আলবেনিয়ায় স্তব্ধ ক্রোয়েশিয়া - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v

ম্যাজিকাল আলবেনিয়ায় স্তব্ধ ক্রোয়েশিয়া

প্রতিনিধি

ইউরোপিয়ান ফুটবল বোধহয় এভাবেই দর্শকদের উন্মাদনা ফিরিয়ে দেয়। গ্রুপ অভ ডেথে আলবেনিয়াকেই সমীকরণ থেকে ছিটকে ফেলা হয়েছিল সবার আগে। স্পেন, ক্রোয়েশিয়া আর ইতালির গ্রুপে আলবেনিয়ার বিদায়টাই ছিল অনুমেয়। 

কিন্তু আলবেনিয়া যেন ছেড়ে কথা বলার পাত্র নয়। আগের ম্যাচে ইতালির বিপক্ষে ইউরো ইতিহাসের দ্রুততম গোলের রেকর্ড করেছিল তারা। এবার শিরোপার অন্যতম দাবিদার ক্রোয়েশিয়াকে রুখেই দিয়েছে। ২-২ গোলের ড্রয়ে ক্রোয়েটদের শিরোপা স্বপ্নটাও খেয়েছে ধাক্কা।

পুরোটা সময় জুড়েই ম্যাচের ফলাফল পেন্ডুলামের মতো দুলছিল। আলবেনিয়া এদিনও পেয়েছে আর্লি লিড। তবে ক্রোয়েশিয়ার অভিজ্ঞতা আর কামব্যাক মেন্টালিটি তাদের ফিরিয়েছে ম্যাচে। তারা ৩ মিনিটে দুই গোল করে লিড পায় ম্যাচ শেষের মিনিট দশেক আগে।

কিন্তু জয়ের অপেক্ষায় প্রহর গুণতে থাকা ক্রোয়েশিয়াকে অবশ্য আলবেনিয়া হতাশ করেছে। ৯৫ মিনিটে গোল করে গ্যালারিতে জমা হওয়া সমর্থকদের চুপ করিয়ে দিয়েছে তারা।

১১তম মিনিটেই আলবেনিয়া লিড পায় কাজিম লাসির গোলে। হেডে দীর্ঘকায় ক্রোয়েট গোলরক্ষক লিভাকোভিচকে পরাস্ত করেন তিনি। এরপর থেকে ম্যাচে ক্রোয়েশিয়া আধিপত্য দেখিয়েছে ঠিকই কিন্তু আক্রমণের ধারে আর গুণে এগিয়ে ছিল আলবেনিয়া। লিভাকোভিচের কয়েকটি অসাধারণ সেইভ না থাকলে ক্রোয়েশিয়াকে আরও কয়েক গোল হজম করতে হতো।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!