1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি - NEWSTVBANGLA
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
গোল্ডেন বুটের দৌড়ে হাড্ডাহাড্ডি লড়াই, ৭ গোল করে আবারও মেসির পাশে এমবাপে খুলনায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ ইরানে আজ আয়াতুল্লাহ আলি খামেনির প্রথম জানাজা, লাখো মানুষের ঢলের প্রত্যাশা পাকিস্তানে আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান, বৈঠক ১১ জুলাই নতুন বাংলাদেশ গড়াই বিএনপির একমাত্র লক্ষ্য: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বাল্যবিয়ের অভিযোগে প্রি-টেস্ট পরীক্ষায় বসতে পারল না শিক্ষার্থী দম্পতি হুতিদের হুমকির জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটের পাল্টা সতর্কবার্তা, ‘নজিরবিহীন হামলার’ হুঁশিয়ারি আগামী ৫ দিনে বাড়তে পারে পদ্মার পানি, তবে সব প্রধান নদী এখনো বিপৎসীমার নিচে মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি মাধ্যমিক বিদ্যালয়ে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

মৌসুমের শেষভাগে রাজশাহীর আমের বাজারে দাম ঊর্ধ্বমুখী, মণপ্রতি ৩,৫০০ টাকায় বিক্রি হচ্ছে আম্রপালি

প্রতিনিধি

মৌসুমের শেষভাগে এসে রাজশাহীর আমের বাজারে দাম বাড়তে শুরু করেছে। বাজারে আমের সরবরাহ কমে যাওয়ায় গত এক সপ্তাহে বিভিন্ন জাতের আমের দাম মণপ্রতি ৫০০ থেকে ৮০০ টাকা পর্যন্ত বেড়েছে। বর্তমানে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে আম্রপালি, যার মূল্য মণপ্রতি ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকা।

শনিবার (৪ জুলাই) রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর আমের হাট ঘুরে দেখা যায়, বর্তমানে বাজারে ফজলি, আম্রপালি, বারি আম-৪ এবং আশ্বিনা জাতের আমের কেনাবেচা চলছে। এর মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যাচ্ছে ফজলি আম। তবে স্বাদ ও চাহিদার কারণে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে আম্রপালি।

আম ব্যবসায়ী আবদুর রাজ্জাক জানান, মৌসুম শেষের দিকে হওয়ায় বাগানে আমের পরিমাণ দ্রুত কমে যাচ্ছে। ফলে যত দিন যাচ্ছে, আমের দামও বাড়ছে।

বর্তমান বাজারদর অনুযায়ী, আম্রপালি বিক্রি হচ্ছে মণপ্রতি ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা, ফজলি ১,০০০ থেকে ১,৬০০ টাকা, বারি আম-৪ ২,৫০০ থেকে ২,৮০০ টাকা এবং আশ্বিনা ৭০০ থেকে ৮০০ টাকা মণ দরে।

ব্যবসায়ীদের ভাষ্য, এক সপ্তাহ আগেও আম্রপালির দাম ছিল ২,৫০০ থেকে ২,৮০০ টাকা। বর্তমানে সরবরাহ কমে যাওয়ায় দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সঙ্গে শেষ মৌসুমের সুস্বাদু আম হওয়ায় ক্রেতাদের আগ্রহও বেশি।

খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে। রাজশাহীর কাটাখালী ও বিনোদপুর বাজারে আম্রপালি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮৫ থেকে ৯০ টাকা দরে, যা মণপ্রতি প্রায় ৩,৪০০ থেকে ৩,৬০০ টাকার সমান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে জেলায় ১৯ হাজার ৩৬২ হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। সম্ভাব্য উৎপাদন ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪৩ হাজার ৯৯৩ মেট্রিক টন, যার আনুমানিক বাজারমূল্য ৭৮০ কোটিরও বেশি টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!