1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মৌলভীবাজারে মাঠে থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মৌলভীবাজারে মাঠে থাকবে ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনী

প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে মৌলভীবাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলায় ৩৬ জন ম্যাজিস্ট্রেটসহ ১০ হাজার ১৫১ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনী মাঠে কাজ করবেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, মৌলভীবাজারের ৪টি আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। ৫৫৪ টি ভোটকেন্দ্রে ৩ হাজার ১০৫টি কক্ষ রয়েছে।

নির্বাচনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে ২৮ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থাকবেন ৮ জন।

মাঠের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে স্ট্রাইকিং টিম হিসেবে বিজিবি ১৫টি টিমে ৩০০ জন, আনসার ব্যাটালিয়ন ১৫টি টিমে ১২০ জন, পুলিশের ৫৩টি মোবাইল টিমে ২১২ জন, পুলিশ স্ট্রাইকিং ১৪টি টিমে ৭৪ জন, র‌্যাবের ৮টি টিমে ৫৬ জন ও বাংলাদেশ সেনাবাহিনীর ২১টি স্ট্রাইকিং টিমে ৫০৫ জন মাঠে থাকবেন।

মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে ১ হাজার ১০৯ জন পুলিশ, ৭ হাজার ২০২ জন আনসার ভিডিপির সদস্য ও ৫৬৪ জন গ্রাম পুলিশের সদস্য ভোটকেন্দ্রে থাকবেন।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বলেন, জেলা প্রশাসন সকলের সহযোগিতায় একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!