1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মৌমিতা হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

মৌমিতা হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

প্রতিনিধি

ভারতের আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক মৌমিতা দেবনাথ হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও মানববন্ধ করেছেন শিক্ষার্থীরা। রোববার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় নগরীর বান্দ রোড শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।এ সময় শিক্ষার্থীদের প্ল্যাকার্ড হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস, নো মোর রেপিস্ট’, ‘জাস্টিস ফর মৌমিতা, জাস্টিস ফর মৌমিতা’, ‘তনু থেকে মৌমিতা, বরিশাল থেকে কলকাতা’, ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।

শিক্ষার্থীরা জানান, আমরা চাই পৃথিবীর সব রাষ্ট্র নারীদের জন্য নিরাপদ হোক। আমরা আমাদের বোনের হত্যার বিচারের দাবি নিয়ে এখানে এসেছি। আমরা কলকাতায় মৌমিতার সঙ্গে ঘটা এ মর্মান্তিক ঘটনার দ্রুততম সময়ের মধ্যে দোষীদের বিচারের দাবি জানাচ্ছি। এ ঘটনায় জড়িতদের এমন দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে যাতে আর কোনোদিন কেউ এ ধরনের কর্মকাণ্ড ঘটাতে সাহস না পায়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

পাশাপাশি কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তার দাবি জানান শিক্ষার্থীরা।শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৫ম বর্ষের শিক্ষার্থী মোশারেফ ফেরদৌস, আরাফাত রহমান, সাব্বির এলাহি, নাঈমা জামান সুপ্তি, নাজমুস সাকিব, সেরজাম মুনিরা, ৪র্থ বর্ষের সানজিদা রহমান, মৌমিতা জারাসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের মধ্যের সড়কে প্রদক্ষিণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!