1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
মোহাম্মদপুরে সেনা অভিযান: চুয়া সেলিম সিন্ডিকেটের ৫ সদস্য গ্রেপ্তার, ১২ হাজার ইয়াবা উদ্ধার - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

মোহাম্মদপুরে সেনা অভিযান: চুয়া সেলিম সিন্ডিকেটের ৫ সদস্য গ্রেপ্তার, ১২ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে চুয়া সেলিম সিন্ডিকেটের বড় মাদক চালান আটক করা হয়েছে। অভিযানে মাদক কারবারি রাজু (৩৫) ও তার চার সহযোগী রনি (৪০), রকি (৩২), সুমন (২৮) ও মহিন (১৮) কে গ্রেপ্তার করা হয়।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েকদিনে জেনেভা ক্যাম্প থেকে গ্রেপ্তার মাদক কারবারিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনারা জানতে পেরেছে যে, রাজু টেকনাফ থেকে ঢাকায় বিপুল পরিমাণ মাদক আনার পরিকল্পনা করছিল।

অভিযান পরিচালিত হয় ২৭ জানুয়ারি রাত ২টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত মোহাম্মদপুরের টাউনহল, তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায়। রাত আনুমানিক ২টার দিকে মোহাম্মদপুর টাউনহল রোড এলাকা থেকে মূল অভিযুক্ত রাজুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ১২০৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭১০ পুরিয়া ও ৪০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ ১৫ লাখ ২৬ হাজার ৬২৫ টাকা, ২টি ডিজিটাল ওয়েট মেশিন এবং ১২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তারা রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহের পাশাপাশি সিন্ডিকেটের প্রধান চুয়া সেলিম এর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছিল। তবে অভিযানের সময় চুয়া সেলিম পালিয়ে গেছে।

স্থানীয় সূত্র জানায়, জেনেভা ক্যাম্পের মাদক সাম্রাজ্যের নেতৃত্বে রয়েছেন মনু (পার মনু), পিচ্চি রাজা, চুয়া সেলিম এবং মাদক সম্রাজ্ঞী সীমার দুই ছেলে। এছাড়া এই গ্রুপের মাদক সরবরাহে সহযোগী হিসেবে রয়েছেন আরিফ ওরফে চাপা আরিফ, যিনি দীর্ঘদিন ধরে ঢাকায় মাদক কারবার চালাচ্ছেন, তবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরের বাইরে।

গ্রেপ্তাররা এবং উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তারা চুয়া সেলিম ও তার সিন্ডিকেটের অন্য সদস্যদের ধরার চেষ্টা অব্যাহত রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!